HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ হাসিনার এই ছবিটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, শেখ হাসিনার এই ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva |

28 April 2026 2:20 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি শেখ হাসিনার অসুস্থ অবস্থায় ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে এখানে

গত ১৭ এপ্রিল 'মায়াবী মেঘনা' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটি পোস্ট করে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী😰 শেখ হাসিনা খুব অ"সুস্থ তার তার বোন তার পাশে আছেন সবকিছু দ্রু"ত নিজের করত."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




ফ্যাক্ট চেক: 

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ছবিটির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল "Hive" ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলে টুলটি ছবিটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাব্য এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--




এছড়াও, আরেকটি এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল Decopy.ai ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলেও টুলটি ছবিটিকে ৯৬ শতাংশ সম্ভাব্য এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--




অর্থাৎ শেখ হাসিনার অসুস্থ অবস্থার আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। 

সুতরাং শেখ হাসিনার অসুস্থ অবস্থার এআই নির্মিত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories