HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভের নয়

বরং বুম বাংলাদেশ দেখেছে, এটি আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২০২৫ সালের মার্চে হাসনাত আব্দুল্লাহর বিক্ষোভ মিছিলের ভিডিও।

By -  Mamun Abdullah |

28 April 2026 2:40 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন তিনি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

গত ২০ এপ্রিল ‘Mohammad Amran Hossin’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আওয়ামীলীগ নি/ষি/দ্ধের প্র/তি/বাদে রাজপথে হাসনাত আব্দুল্লাহ; রাজপথ না ছাড়া হু/শি/য়ারি.জয় বাংলা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে দৃশ্যের নয় বরং এটি গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২০২৫ সালের মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহর বিক্ষোভ মিছিলের ভিডিও।

ভাইরাল তথ্যের ব্যাপারে কি ওয়ার্ড সার্চ করে “জিয়াউর রহমানকে জীবন দিয়ে আ. লীগকে পুনর্বাসনের দায় মেটাতে হয়েছিল: হাসনাত” শিরোনামে ‘DBC NEWS’ নামক ইউটিউবে এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ২২ মার্চ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, হাসনাত আব্দুল্লাহকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি দেখুন--

Full View


নিচে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং অরিজিনাল ভিডিওর স্ক্রিনশট দুটির মিল দেখুন পাশাপাশি-- 



আলোচ্য তথ্যের ভিত্তিকে কি ওয়ার্ড সার্চ করে “সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে: হাসনাত আবদুল্লাহ” শিরোনামে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর ওয়েবসাইটে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের ২২ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজনে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ আলোচ্য ভিডিওটি আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে নয়। বরং এটি গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের ভিডিও। 

সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ভিডিও দিয়ে আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories