HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সৈকতে রাত কাটানোর দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। OpenAI-এর নিজস্ব টুল Verify এই ছবিটিকে এআই তৈরি বলে নিশ্চিত করেছে।

By -  Mamun Abdullah |

30 Oct 2026 8:15 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি কক্সবাজারের হোটেলে কক্ষ না পেয়ে সমুদ্রসৈকতে রাত কাটাচ্ছে পর্যটকরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

গত ২৪ অক্টোবর ‘Shahabuddin Munshi Shahin’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “কক্সবাজারে কষ্ট!😢 'হোটেলে রুম না পেয়ে আকাশের নীচে সমুদ্রে পেতেছি শয্যা!'💔 তার পরেও কক্সবাজার যাওয়াই লাগবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি কক্সবাজারের হোটেলে কক্ষ না পেয়ে সমুদ্রসৈকতে পর্যটকদের রাত কাটানোর বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সামনের কাতারে ঘুমানো ব্যক্তির আঙুলগুলো স্বাভাবিক নয়। পেছনের বেশ কয়েকজন ব্যক্তির হাত ও মুখের গঠনে অস্পষ্টতা এবং কৃত্রিম বিকৃতি স্পষ্ট। পেছনের বালুতে শায়িত ব্যক্তিদের অনেকেরই পায়ের আকৃতি, পাতার গড়ন এবং শরীরের সাথে পায়ের সংযোগস্থল অস্বাভাবিকভাবে যুক্ত বলে পরিলক্ষিত হয়। ব্যাগের হ্যান্ডেল, চেইন এবং মালামালের আকৃতি অদ্ভুত ও অসামঞ্জস্যপূর্ণ। পার্টি বা মাদুরের ডিজাইনগুলো স্থানে স্থানে মিশে গেছে এবং বালুর সাথে নিখুঁতভাবে না বসে কিছুটা ভেসে থাকার মতো দেখা যায়। 

আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, পরবর্তীতে OpenAI-এর নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Verify ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 


OpenAI-এর Verify মূলত OpenAI-এর নিজস্ব টুল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবির provenance signal শনাক্ত করতে পারে। OpenAI-এর তথ্য অনুযায়ী, এটি ChatGPT, OpenAI API এবং Codex-এর মাধ্যমে তৈরি content-এর ক্ষেত্রে C2PA Content Credentials ও SynthID-এর মতো signal পরীক্ষা করে।

অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে কক্সবাজারের হোটেলে কক্ষ না পেয়ে সমুদ্রসৈকতে পর্যটকদের রাত কাটানোর বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories