HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হুজুরকে মারধর করা নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া ফটোকার্ড ভাইরাল

আলোচ্য মন্তব্যটি তাঁর নয় বলে বুম বাংলাদেশকে নিজেই নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

By -  Mamun Abdullah |

31 Oct 2026 1:06 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এমপির মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, একজন হুজুর কে এভাবে প্রতিষ্ঠানে ঢুকে মারা কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ২৪ অক্টোবর 'Galachipa Times' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা হয়, “একজন হুজুর কে এভাবে প্রতিষ্ঠানে ঢুকে মারা কোন ভাবেই সমর্থন যোগ্য নয় - হাসনাত আবদুল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্যটি ভুয়া। আলোচ্য ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এমনকি কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট হাসনাত আব্দুল্লাহ’র ফেসবুক আইডিতে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন-- 


পরবর্তীতে এ বিষয়ে জানতে হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগ করলে আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি তার নয় বলে তিনি নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আলোচ্য মন্তব্যটি আমার নয়। এটি ফেক।

অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। হাসনাত আব্দুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং হাসনাত আব্দুল্লাহ এমপি’র নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories