সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি মাইকিংয়ের ছবিযুক্ত ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, গাজীপুরে তরুণদের উদ্যোগে মাইকিং করে বাচ্চাদের মাদরাসায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ অক্টোবর ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামক একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সারাদেশে পাড়া-মহল্লায় এমন মাইকিং ছড়িয়ে পড়ুক। যখন মাদ্রাসা ছিলো না, তখনও এ দেশে মুসলমান ছিলো। মাদ্রাসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি গাজীপুরে তরুণদের উদ্যোগে মাইকিং করে বাচ্চাদের মাদরাসায় না যাওয়ার আহ্বান জানানোর বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এমনকি কি ওয়ার্ড সার্চ করে গাজীপুরে রুণদের উদ্যোগে মাইকিং করে বাচ্চাদের মাদরাসায় না যাওয়ার আহ্বান জানানো সম্পর্কিত তথ্য বা প্রতিবেদন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পাওয় যায়নি। এমনকি স্থানীয় প্রশাসন ও নির্ভরযোগ্য সূত্রগুলো থেকেও এ ধরনের কোনো ঘটনার সত্যতা মেলেনি।
পরবর্তীতে, ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে থাকা মানুষগুলোর মুখাবয়ব, হাত, এবং ভিড়ের পেছনের অংশের অবয়ব অসঙ্গতিপূর্ণ ও অস্পষ্ট, যা সাধারণ এআই-জেনারেটেড (AI-generated) ছবির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এছাড়া, ‘The Metropolitan’ (themetropolitan.net) নামে প্রচারিত এই পোর্টালটি দেশের কোনো নিবন্ধিত বা নির্ভরযোগ্য মূলধারার গণমাধ্যম নয়। এ ধরনের ভুয়া নাম বা হুবহু নকল পোর্টালের আদলে গ্রাফিক কার্ড তৈরি করে প্রায়ই সংবেদনশীল ও উসকানিমূলক অপপ্রচার চালানো হয়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, পরবর্তীতে OpenAI-এর নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Verify ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
OpenAI-এর Verify মূলত OpenAI-এর নিজস্ব টুল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবির provenance signal শনাক্ত করতে পারে। OpenAI-এর তথ্য অনুযায়ী, এটি ChatGPT, OpenAI API এবং Codex-এর মাধ্যমে তৈরি content-এর ক্ষেত্রে C2PA Content Credentials ও SynthID-এর মতো signal পরীক্ষা করে।
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে তরুণদের উদ্যোগে মাইকিং করে বাচ্চাদের মাদরাসায় না যাওয়ার আহ্বান জানানোর বাস্তব দৃশ্যের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




