HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাদারীপুরে পুরোনো ভিডিও নবনির্বাচিত সংসদ সদস্যের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের আগস্ট মাসে সাঈদ হানজালার মাদক কিনতে আসা ৪ যুবককে পেটানোর আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 22 Feb 2026 7:12 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মাদারীপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা মাদক কিনতে আসার অভিযোগে কয়েকজন ব্যক্তিকে পিটিয়েছেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৪ ফেব্রুয়ারি ‘রাশিদুল ইসলাম রাশেদ’ নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, আলহামদুলিল্লাহ,,,, এরই নাম ইসলাম। মাদারীপুর ১ নব নির্বাচিত এমপি হানজালা সাহেবের প্রথম উদ্যোগ নিয়েছে মাদক নির্মূল করা ,, এই হইলো দেশ শান্তি করার মিশন আলেমরা ক্ষমতায় আসলে যা হয়, মাশাল্লাহ ভালো লাগলো,,,,,। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের ২৫ আগস্ট মাদারীপুর জেলার শিবচরের বাহাদুরপুরে মাদক কিনতে আসায় সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালার উপস্থিতিতে ৪ ব্যক্তিকে শাস্তি দেওয়ার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ আগস্ট "মা'দক কিনতে আসা ৪ যুবককে জু'তাপেটা ও কান ধরে উঠবস | Madaripur | Protidiner Bangladesh" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ২৪ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View


আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ২৫ আগস্ট "মাদক কিনতে আসা ৪ যুবককে জুতাপেটা ও কান ধরে উঠবস" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "মাদারীপুরের শিবচরে মাদক কিনতে আসা ৪ যুবককে জুতাপেটা ও লাঠিপেটাসহ কান ধরে উঠবসের অভিযোগ উঠেছে স্থানীয় দুই পীরজাদার বিরুদ্ধে। বৃহস্পতিবারের (২২ আগস্ট) ঘটনা হলেও রোববার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি জানাজানি হয়। এরইমধ্যে এই ঘটনার দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়দের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এক যুবককে কান ধরে উঠবস করানো হচ্ছে। পরে তাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এমনকি ওই যুবকের দুই গালে জুতাপেটা করতে বাধ্য করা হয়। অপর ভিডিওতে দেখা যায়, একে একে ৩ যুবককে লাঠি দিয়ে ব্যাপক মারধর করছেন এক ব্যক্তি। পরে তাদের সবাইকে কান ধরে উঠসব করানোর নির্দেশ দিচ্ছেন আরেকজন। এই ঘটনার ভিডিও করতে সবাইকে উৎসাহ করেন অভিযুক্ত দুই ব্যক্তি।..." স্ক্রিনশট দেখুন--




অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৪ সালের ২৫ আগস্ট মাদক কিনতে আসায় ৪ ব্যক্তিকে শাস্তি দেয়ার ভিডিওকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাঈদ হানজালার সাম্প্রতিক ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ২০২৪ সালের আগস্ট মাসে মাদক কিনতে আসায় ৪ ব্যক্তিকে সাঈদ হানজালার উপস্থিতিতে শাস্তি দেওয়ার ভিডিওকে তার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থাৎ সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories