HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

‘দাঁড়িপাল্লা হারায় জুলাই হেরে গেছে’- বলে মন্তব্য করেননি ডাকসু ভিপি

ভাইরাল মন্তব্যটি ফেক বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে ডাকসু ভিপি সাদিক কায়েম।

By - Mamun Abdullah | 22 Feb 2026 7:49 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েমের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, দাঁড়িপাল্লা হেরে যাওয়ায়, জুলাই হেরে গেছে। গোলাম আযমের ইনসাফের বাংলাদেশ আজ কাঁদছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৪ ফেব্রুয়ারি 'Adnan Hossain' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ্য করা হয়, "দাঁড়িপাল্লা হেরে যাওয়ায়, জুলাই হেরে গেছে। গোলাম আযমের ইনসাফের বাংলাদেশ আজ কাঁদছে: সাদিক কায়েম (শিবির নেতা)।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। ভাইরাল ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এমনকি কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট সাদিক কায়েমের (Md Abu Shadik) ভেরিফায়েড ফেসবুক আইডিতে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন-- 


ভাইরাল মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে সাদিক কায়েমের কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে বলেন, “ফটোকার্ডটি ফেক। এমন কোনো মন্তব্য কোথাও করিনি।” 

অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং সাদিক কায়েমের নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories