HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

গণভোট নিয়ে সেনাসদস্যের বক্তব্য দাবিতে এআই জেনারেটেড ভিডিও ভাইরাল

ভিডিওটি গণভোট নিয়ে একজন সেনা সদস্যের মন্তব্য নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 22 Feb 2026 7:35 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একজন সেনাসদস্যের মন্তব্যযুক্ত ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, গণভোট নিয়ে সেনাসদস্যের মন্তব্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে। এই ভিডিওতে সেনাসদস্যকে বলতে শোনা যায়, “গণভোটে হ্যাঁ ভোট পাস করছে। যারা জামায়াতে ভোট দিছে তারা হ্যাঁ ভোট দিছে আর যারা বিএনপিতে ভোট দিছে তারা না ভোট দিছে। তাহলে আমার কথা হইলো জামায়াত পাশ করতে পারলো না তাহলে বিএনপি কিভাবে পাশ করলো কিভাবে? বাংলাদেশের মানুষকে ভোদাই মনে হয় সবার না কি?”

গত ১৫ ফেব্রুয়ারি ‘আনোয়ার ভাই’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ভোট নিয়ে সে'না স'দস্য কি বলে শুনুন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। অর্থাৎ ভিডিওটিতে সেনা সদস্যের বক্তব্য বলে প্রচারিত কোনো বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ভিডিওটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ভিডিওটির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ব্যক্তির কথা বলার সাথে তার ঠোঁটের নড়াচড়ায় সূক্ষ্ম অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। মানুষের স্বাভাবিক চোখের পলক পড়ার ধরনের তুলনায় এই ভিডিওতে পলক পড়ার গতি কিছুটা ভিন্ন। পেছনের পাহাড়, গাছপালা বা অন্যান্য মানুষের নড়াচড়ার মধ্যে এক ধরণের কাঁপাকাঁপা ভাব দেখা যায়। পরিবেশের সূর্যালোকের সাথে মানুষের শরীরের ওপর পড়া ছায়া বা কাপড়ের ভাঁজের মধ্যে অনেক অমিল দেখা যায়।

পাশাপাশি, ভিডিওতে বাস্তব এমন দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চতর আউটপুট শোনা যায়।

গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও জেনারেশন এবং সর্বশেষ সংস্করণ, ভিও-৩ ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter' ব্যবহার করে ভিডিওটি যাচাই করা হয়। টুলটি ভিডিওটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ভিডিও হিসেবে ফলাফল প্রদান করেছে। ভিডিওর ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 


এছাড়া এআই ভিডিও শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ভিডিওটি যাচাই করা হয়। এই টুলটিও ভিডিওটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ভিডিও হিসেবে ফলাফল প্রদান করেছে। ভিডিওটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ভিডিওটি সেনা সদস্যের বক্তব্য বলে প্রচারিত কোনো বাস্তব দৃশ্যের নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ভিডিওকে গণভোট নিয়ে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories