HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সচিবালয়কে পাকিস্তানমুক্ত করা নিয়ে সাখাওয়াতের নামে ভুয়া মন্তব্য প্রচার

ভাইরাল মন্তব্যটি ফেক বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

By -  Mamun Abdullah |

30 Aug 2026 1:02 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বাঁচাতে সচিবালয় ও সেনাবাহিনীকে ‘পাকিস্তান মুক্ত’ করতে হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

গত ২৬ আগস্ট 'The Wall News.Com' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ্য করা হয়, "বাংলাদেশ বাঁচাতে সচিবালয় ও সেনাবাহিনীকে ‘পাকিস্তান মুক্ত’করার আহ্বান সাখাওয়াত হোসেনের! নিজস্ব প্রতিবেদক | ঢাকা:-..... অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার এমন সাহসী ও স্পষ্ট বক্তব্য প্রশাসনের উচ্চপর্যায়ে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। ভাইরাল ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে এম সাখাওয়াত হোসেন নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে এম সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বুম বাংলাদেশকে বলেন, আমি এমন কোনো মন্তব্য কোথাও করিনি। এটি ভুয়া। 

অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। এম সাখাওয়াত হোসেন এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং এম সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories