সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটিতে একজন জামায়াত নেত্রীকে পূজা উদযাপন করতে দেখা যাচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
৯ ঘন্টা আগে 'মোহাম্মদ রাসেল হাওলাদার' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "জামাত নেত্রীর পূজা উদযাপনের দৃশ্য,।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি জামায়াতের নারী কর্মীদের পূজা করার দৃশ্য নয়। ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসী শহরে চলা দীপাবলি উৎসবে যোগদান করে পূজা আরতি করেন সেখানকার কয়েকজন মুসলিম নারী।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভের ফেসবুক পেজে ২০২৫ সালের ২০ অক্টোবর করা একটি পোস্টে ভিন্ন দিক থেকে ধারণ করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও দেখতে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "On Diwali, Hindu and Muslim women in Varanasi came together to perform Aarti, showcasing a beautiful glimpse of Ganga-Jamuni culture in Kashi. (দীপাবলির সময় বারাণসীতে হিন্দু ও মুসলিম নারীরা একত্রিত হয়ে আরতি করলেন, যা কাশিতে গঙ্গা-যমুনি সংস্কৃতির এক সুন্দর নিদর্শন তুলে ধরল।)"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৫ সালের ২৩ অক্টোবর "Muslims perform Ram Aarti, celebrate Diwali to promote communal harmony (সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসারের লক্ষ্যে মুসলিমরা রাম আরতি করলেন ও দীপাবলি উদযাপন করলেন)" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির দৃশ্যের মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Varanasi: While Hindus across the country celebrated Diwali on Monday night, a group of Muslim women and men also joined the festivities in the holy city of Varanasi, marking the festival of lights with devotion and harmony.
The Muslim women performed aarti of Lord Shri Ram, made rangoli, decorated idol of Lord Ram with flowers, and lit lamps with enthusiasm. They said the darkness of hatred can be dispelled by lighting a lamp in the name of Ram.
The women gathered at Subhash Bhavan in Lamhi village to celebrate Diwali and perform Lord Ram's aarti. They worshipped the idols of Lord Ram and Mata Janaki by lighting lamps in decorated plates and sang Shri Ram Aarti composed in Urdu by Nazneen Ansari, president of Muslim Mahila Foundation. After aarti, Nazneen distributed prasad among those present. "We have changed our religion, not our dharma. Dharma is only Sanatan, and we all are Sanatani Hindus. All Indians are united through their ancestors and traditions. We just changed the way of worship; how can we abandon our ancestors because of that?" said Nazneen Ansari, adding, "Ram's arrival brings happiness, peace, compassion, unity, and respect. (বারাণসী: সোমবার রাতে যখন সারা দেশের হিন্দুরা দীপাবলি উদযাপন করছিলেন, তখন পবিত্র শহর বারাণসীতে একদল মুসলিম নারী ও পুরুষও এই উৎসবে শামিল হন। তাঁরা গভীর নিষ্ঠা ও সম্প্রীতির সঙ্গে আলোর এই উৎসব পালন করেন।
মুসলিম নারীরা ভগবান শ্রীরামের আরতি করেন, রঙ্গোলি তৈরি করেন, ফুল দিয়ে ভগবান রামের মূর্তি সাজান এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রদীপ জ্বালান। তাঁরা বলেন, রামের নামে প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঘৃণার অন্ধকার দূর করা সম্ভব।
লামহি গ্রামের সুভাষ ভবনে নারীরা একত্রিত হয়ে দীপাবলি উদযাপন ও ভগবান রামের আরতি করেন। তাঁরা সুসজ্জিত থালায় প্রদীপ জ্বালিয়ে ভগবান রাম ও মাতা জানকীর মূর্তির পূজা করেন এবং ‘মুসলিম মহিলা ফাউন্ডেশন’-এর সভানেত্রী নাজনীন আনসারির উর্দু ভাষায় রচিত শ্রীরাম আরতি গান। আরতির পর নাজনীন উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করেন। নাজনীন আনসারি বলেন, “আমরা আমাদের ধর্ম পরিবর্তন করেছি, কিন্তু আমাদের ‘ধর্ম’ (মূল সত্তা) বদলায়নি। ধর্ম কেবল সনাতনই, আর আমরা সবাই সনাতনী হিন্দু। সমস্ত ভারতীয় তাঁদের পূর্বপুরুষ ও ঐতিহ্যের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। আমরা কেবল উপাসনার পদ্ধতি পরিবর্তন করেছি; তার মানে এই নয় যে, আমরা আমাদের পূর্বপুরুষদের ত্যাগ করতে পারি।” তিনি আরও যোগ করেন, “রামের আগমন সুখ, শান্তি, করুণা, ঐক্য ও শ্রদ্ধা বয়ে আনে।”)"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ভারতীয় গণমাধ্যম newageislam.com-এর ওয়েবসাইটে, Hyderabad News Network 24-এর ফেসবুক পোস্ট এবং dalimss.news.banaras-এর ইনস্টাগ্রাম একাউন্টে প্রচারিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থ্যাৎ, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো জামায়াত নেত্রীর পূজা উদযাপনের দৃশ্য নয়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শহর বারাণসীতে ২০২৫ সালে দীপাবলী উৎসব চলাকালে মুসলিম নারীদের আরতি করার সময়ে ধারণকৃত দৃশ্য এটি।
সুতরাং ভারতের মুসলিম নারীদের পূজার আরতি করার ভিডিওকে জামায়াতের নেত্রীর পূজা করার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




