HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পানিসম্পদ মন্ত্রীর ভিডিও এডিট করে বিভ্রান্তিকর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি শহীদউদ্দীন চৌধুরী এ্যানির পূজা মণ্ডপে দেওয়া বক্তব্যের অডিও মসজিদে দেওয়া বক্তব্যের ভিডিওতে এডিট করে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

By -  Mamun Abdullah |

27 Oct 2026 9:36 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি মসজিদে বসে দুর্গা দেবী সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

গত ২১ অক্টোবর ‘Elias Hossain ইলিয়াস হোসাইন’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ঝয় ভাংলা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি মসজিদে বসে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির দুর্গা দেবী সম্পর্কে দেওয়া কোনো বক্তব্যের নয়; বরং এটি দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে গিয়ে দেওয়া বক্তব্যের অডিও সম্পাদনার মাধ্যমে ভিন্ন একটি ভিডিওতে যুক্ত করে প্রচার করা হচ্ছে।


কি ওয়ার্ড সার্চ করে “অন্যায়ের বিরুদ্ধে দেবী দুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল” শিরোনামে ‘BDS News’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটিতে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যের সঙ্গে ফেসবুকে প্রচারিত মসজিদের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “অন্যা'য়ের বি'রু'দ্ধে দেবী দুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি” শিরোনামে লক্ষীপুরের স্থানীয় নিউজ পোর্টাল ‘DailyLakshmipur.com’ নামক ফেসবুক পেজ থেকে আরো একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই বক্তব্যের সঙ্গে ফেসবুকে প্রচারিত মসজিদের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


অর্থাৎ ফেসবুকে এ্যানির মসজিদে দেওয়া বক্তব্যের দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। মূলত, দুর্গাপূজা মণ্ডপে দেওয়া একটি বক্তব্যের অডিও নিয়ে মসজিদে দেওয়া বক্তব্যের ভিডিওতে যুক্ত করা হয়েছে।

সুতরাং পানিসম্পাদ মন্ত্রী এ্যানির মসজিদে দেওয়া একটি বক্তব্যকে এডিট করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories