HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া মন্তব্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য মন্তব্যটি ফেক বলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নিশ্চিত করেছে ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

By - BOOM FACT Check Team | 28 Feb 2026 8:44 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল জব্বার মন্ডলের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের ব্যাপারে অ্যাকশন নিতে পেরেছি কিন্তু এখন আর পারছি না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২০ ফেব্রুয়ারি 'Md Salah Uddin' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে উল্লেখ্য করা হয়, "অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ, ব্যবসায়ীদের ব্যাপারে এক্যশন নিতে পেরেছি,৷ কিন্তু এখন আর পারছি না -মুহাম্মদ #আব্দুল #জব্বার #মন্ডল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। ভাইরাল ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল জব্বার মন্ডল।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এমনকি কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল জব্বার মন্ডলের ফেসবুক আইডিতেও খুঁজে পাওয়া যায়নি। 

তবে, ভাইরাল মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে আব্দুল জব্বার মন্ডল নিজের ফেসবুক আইডিতে তার নামে ছড়ানো আলোচ্য মন্তব্যযুক্ত বেশ কয়েকটি ফটোকার্ড পোস্ট করে এগুলো মিথ্যা বলে নিশ্চিত করেন। ২১ ফেব্রুয়ারি করা পোস্টে তিনি উল্লেখ্য করেন, আমার ছবির সাথে আমার বক্তব্য বলে বিভিন্ন অনলাইন পত্রিকা/সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসকল বক্তব্য প্রচার করা হচ্ছে তা আমার নয়। এ সকল বক্তব্য আমি কোথাও কাউকে বলি নাই। এসকল বক্তব্য বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। এই বক্তব্যগুলোর সাথে আমার কোন সম্পর্ক নেই। এ সকল অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। পোস্টটি দেখুন-- 

Full View


অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। আব্দুল জব্বার মন্ডল এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories