HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

গণভোট বাতিলের সিদ্ধান্তের দাবিটি বিভ্রান্তিকর

প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন পরে অনুষ্ঠিত হচ্ছে আর ভোটারের সংখ্যা কম হওয়ায় আসনটিতে গণভোট হবে না।

By - Ummay Ammara Eva | 28 Feb 2026 10:31 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, গণভোটের ফলাফল বাতিল করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২৪ ফেব্রুয়ারি 'ইসলামের সৈনিক' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "গণভোট বাতিলের সিদ্ধান্ত: ইসি সচিব👎"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গণভোটের ফলাফল বাতিল করার দাবিটি বিভ্রান্তিকর। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের দিনে ওই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে, আগামী ৯ এপ্রিল ওই আসনের নির্বাচন আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে, গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে মোট ভোটারের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ওই আসনটিতে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আলোচ্য তথ্যের সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে "ভোটার কম হওয়ায় শেরপুর-৩ আসনে গণভোট বাতিলের সিদ্ধান্ত: ইসি সচিব" ক্যাপশনে প্রচারিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে যুক্ত ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "ভোটার কম হওয়ায় শেরপুর-৩ আসনে গণভোট বাতিলের সিদ্ধান্ত: ইসি সচিব"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ২৪ ফেব্রুয়ারি "বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল: ইসি সচিব" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। আজ মঙ্গলবার এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।... তবে এই দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না বলে জানান তিনি।" স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, সংবাদ সংস্থা বাসস, সরকারি সম্প্রচার মাধ্যম এনটিভি এবং দৈনিক পত্রিকা প্রথম আলোতে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রার্থীর মৃত্যর কারণে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে গণভোটের হ্যাঁ বা না ভোটকে প্রভাবিত করতে মোট ভোটারের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ওই আসনটিতে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানা যায়।

সুতরাং শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত না হওয়ার তথ্যকে বিভ্রান্তিকরভাবে গণভোট বাতিল করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories