HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিরিন শারমিন চৌধুরীর পেন্টাগনে বৈঠক দাবিতে পুরোনো ছবি এডিট করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি পেন্টাগনে কোনো বৈঠকের নয়। বরং এটি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শিরিন শারমিন চৌধুরীর সাক্ষাতের একটি দৃশ্য।

By -  Mamun Abdullah |

30 Aug 2026 11:10 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগনে গোপন বৈঠক করছেন শিরিন শারমিন চৌধুরী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

গত ২০ আগস্ট ‘শিরীন শারমিন চৌধুরী’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আলহামদুলিল্লাহ্‌। আমেরিকার পেন্টাগনে গুরুত্ব পূর্ণ মিটিং শেষে। অনেক কথা হয়েছে সব কিছুই ধীরে ধীরে প্রকাশ করা হবে। ইঞ্জিনিয়ার সরকার ও কিছুদিন পর টের পাবেন যখন দেশে বিভিন্ন আমেরিকান নেভি সিলের বিমান উড়তে দেখবেন । শুধু এইটা বলেই শেষ করছি আজ... আপনারা তৃণমূল প্রস্তুত থাকুন। দলের জন্য কিছু করার সময় এসেছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাইরাল ছবিটি সম্প্রতি পেন্টাগনের কোনো গোপন বৈঠকের নয়। বরং এটি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার সাক্ষাতের সময় তোলা একটি দৃশ্য।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে স্টক ফটোগ্রাফি এজেন্সি ‘Alamy’-এ প্রকাশিত অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ১৭ অক্টোবর ২০১৭ সালে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ছবির মিল পাওয়া যায়। তবে, ভাইরাল ছবির পেছনে থাকা জাতিসংঘের দুটি পতাকা অরিজিনাল ছবি থেকে সম্পাদনা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা বসানো হয়। যেখানে বলা হয়, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সংকটের মাঝে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন। স্ক্রিনশট দেখুন-- 


নিচে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত এডিটেড ছবি (বামে) এবং ২০১৭ সালে ‘Alamy’-এ প্রকাশিত অরিজিনাল ছবি (ডানে) দুটির মধ্যে পার্থক্য দেখুন পাশাপাশি-- 


অর্থাৎ শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাইরাল ছবিটি পেন্টাগনের সাম্প্রতিক গোপন বৈঠকের নয়। বরং এটি ২০১৭ সালের তোলা ছবি।

সুতরাং, ২০১৭ সালে শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠকের ছবি এডিট করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories