HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি ইসরায়েলের পার্লামেন্ট ভবনে নামাজ পড়ার নয়

বুম বাংলাদেশ দেখেছে, নামাজ পড়ার আলোচ্য ভিডিওটি জর্ডানের পার্লামেন্টে ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva |

13 Nov 2026 9:01 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ইসরায়েলের পার্লামেন্ট ভবনের ভিতরে মুসলিম সংসদ সদস্যরা নামাজ আদায় করছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

গত ৫ নভেম্বর 'মাওলানা আবুল কালাম আজাদ' নাম একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এটা আল্লাহর শক্তি যে, ইসরায়েলের যে সরকার মুসলমানদের ঘৃণা করত এবং গণহত্যা চালাত, এখন আল্লাহ সেখানে এমন এক সরকার প্রতিষ্ঠা করেছেন যে সেখানকার সংসদে মুসলিম সাংসদরা সংসদ ভবনের ভিতরে নামাজ আদায় করছেন। 😯👌 #Wow #fbpost #viralpost"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। নামাজ পড়ার আলোচ্য ভিডিওটি জর্ডানের পার্লামেন্ট ভবনের ভিতরে ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৪ নভেম্বর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে "صلاة تحت قبة البرلمان الأردني تثير ردود فعل متباينة (জর্ডান পার্লামেন্টের গম্বুজের নিচে প্রার্থনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে- গুগলের সাহায্যে অনুদিত)" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ডেস্ক্রিপশনে বলা হয়, "أدى نواب أردنيون صلاة الظهر تحت قبة البرلمان قبيل جلسة انتخاب المكتب الدائم، في مشهد أثار تفاعلا بين مؤيدين اعتبروه ممارسة دينية ومنتقدين تساءلوا عن السبب وراء إقامتها تحت القبة. (জর্ডানের পার্লামেন্ট সদস্যরা স্থায়ী ব্যুরো নির্বাচনের অধিবেশন শুরুর ঠিক আগে পার্লামেন্ট ভবনের গম্বুজের নিচে জোহরের নামাজ আদায় করেছেন। এই ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে: কেউ কেউ বিষয়টিকে একটি ধর্মীয় আচার হিসেবে দেখছেন, আবার সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে, কেন এটি গম্বুজের নিচে আয়োজন করা হলো।)"। ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View


আরো সার্চ করে জর্ডানের গণমাধ্যম আলসা নিউজের ওয়েবসাইটে গত ৩ নভেম্বর "نواب يؤدون صلاة الظهر جماعة تحت قبة البرلمان (فيديو وصور) (video) (সংসদ সদস্যরা সংসদ ভবনের গম্বুজের নিচে জামাতের সাথে জোহরের (দুপুরের) নামাজ আদায় করছেন (ভিডিও ও ছবি))" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির বীপরীত দিক থেকে ধারণ করা আলোচ্য ভিডিওটির ঘটনায় ধারণকৃত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "مدار الساعة - أدى نواب اليوم الثلاثاء صلاة الظهر تحت قبة البرلمان، مستبقين الجلسة المقررة اليوم لاستكمال انتخابات المكتب الدائم. وأمّ بالمصلين النواب الدكتور أحمد الرقب. (মাদার আল-সাআ – আজ মঙ্গলবার, স্থায়ী ব্যুরোর নির্বাচন সম্পন্ন করার জন্য নির্ধারিত সংসদ অধিবেশনের আগে, সংসদ ভবনের গম্বুজের নিচে সংসদ সদস্যরা জোহরের (দুপুরের) নামাজ আদায় করেছেন। সংসদ সদস্য ড. আহমাদ আল-রাকাব এই নামাজে ইমামতি করেন।)।"। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম ন্যাশনাল হেরাল্ড, দ্য হেডলাইনস, রাইজিং কাশ্মীর এবং আলবোসা মিডিয়ার সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। নামাজ পড়ার আলোচ্য ভিডিওটি ইসরায়েলের পার্লামেন্টে ধারণ করা নয় বরং জর্ডানের পার্লামেন্ট ভবনের ভিতরে ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং জর্ডানের পার্লামেন্ট ভবনের ভিতরে নামাজ পড়ার দৃশ্যকে ইসরায়েলের পার্লামেন্টের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories