HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নারী শ্রমিকের সঙ্গে পুলিশের আচরণের বলে প্রচারিত এই ছবিটি এআই তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। OpenAI-এর নিজস্ব টুল Verify এই ছবিটিকে এআই তৈরি বলে নিশ্চিত করেছে।

By -  Mamun Abdullah |

11 Nov 2026 9:55 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, নারী পোশাক শ্রমিকের সঙ্গে পুলিশ অশালীন আচরণ করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ৬ নভেম্বর ‘আওয়ামী লীগ শিল্পাঞ্চল’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “তারেক রহমানের এই বিএনপি দলীয় পুলিশ অফিসার ইতিহাস হয়ে থাকবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি নারী পোশাক শ্রমিকের সঙ্গে পুলিশের অশালীন আচরণের বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পুলিশ সদস্যের হাতের আঙুলের সংখ্যা ৪টি এবং এর গঠন ও বিন্যাস স্বাভাবিক নয়। নারীর নিজের ডান হাতের আঙুলগুলো অস্পষ্ট এবং অতিরিক্ত আঙুলের মতো অসংগতি দেখা যাচ্ছে। পুলিশ সদস্যের ভেস্টে লেখা "POLICE" এবং নেমপ্লেটে লেখা টেক্সট অস্বাভাবিক, অসমান এবং বিকৃত ফন্টে দেখা যাচ্ছে। পুলিশের পোশাকের ব্যাজ ও হুক-লুপ স্ট্র্যাপের ডিটেইলিং অসংলগ্ন এবং বাস্তব পুলিশ ইউনিফর্মের সাথে হুবহু মিলে না।

আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, পরবর্তীতে OpenAI-এর নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Verify ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 


OpenAI-এর Verify মূলত OpenAI-এর নিজস্ব টুল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবির provenance signal শনাক্ত করতে পারে। OpenAI-এর তথ্য অনুযায়ী, এটি ChatGPT, OpenAI API এবং Codex-এর মাধ্যমে তৈরি content-এর ক্ষেত্রে C2PA Content Credentials ও SynthID-এর মতো signal পরীক্ষা করে।

অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে নারী পোশাকশ্রমিকের সঙ্গে পুলিশের অশালীন আচরণের বাস্তব দৃশ্যের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories