HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পোশাক শ্রমিকদের মুজুরি নিয়ে জোনায়েদ সাকির নামে ভুয়া মন্তব্য প্রচার

আলোচ্য মন্তব্যটি তাঁর নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

By -  Mamun Abdullah |

13 Nov 2026 9:11 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকির মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, হাসিনার আমলে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই শ্রমিকের ২৫ হাজার টাকা মজুরি চেয়েছি। কিন্তু বিএনপির আমলে সবকিছুর দাম অনেক কম, তাই শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নই আসে না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ৭ নভেম্বর 'সত্য বিমূর্ত' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা হয়, “হাসিনার আমলে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই শ্রমিকের ২৫ হাজার টাকা মজুরি চেয়েছি। কিন্তু বিএনপির আমলে সবকিছুর দাম অনেক কম, তাই শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নই আসে না।- জোনায়েদ সাকি বিপ্লবী নেতা ও প্রতিমন্ত্রী।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডের তথ্যটি ভুয়া। আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে বুম বাংলাদেশকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নিজেই নিশ্চিত করেছেন।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এমনকি কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট Zonayed Saki-জোনায়েদ সাকি’র ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন-- 


পরবর্তীতে এ বিষয়ে জানতে জোনায়েদ সাকির সাথে যোগাযোগ করলে আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি তার নয় বলে তিনি নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন। জোনায়েদ সাকি বলেন, “আলোচ্য মন্তব্যটি ফেক। আমি এমন কোনো মন্তব্য করিনি।”

অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। জোনায়েদ সাকি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories