HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ট্রেনে কাটা পড়া থেকে গরুর মানবশিশুকে বাঁচানোর এই ভিডিওটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, ট্রেনে কাটা পড়া থেকে শিশুকে বাঁচানোর এই ভিডিওটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva |

29 April 2026 11:00 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের নিচে পড়তে যাওয়া একটি শিশুকে একটি গরু রক্ষা করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানেএখানে

গত ১৬ এপ্রিল ''Iqbal Hossen“ নামের একটি আইডি থেকে এমন একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, “আল্লাহ মহান, আল্লাহ সকলের সহায়ক হউন।যখন মানুষ ছিল নীরব, তখন এক অ'বলা প্রা'ণীই দেখালো মানবতা! আমরা নিজেদের সৃ'ষ্টির সেরা জী'ব হিসেবে দাবি করি, কিন্তু মাঝেমধ্যে এক একটি অবলা প্রা'ণীর আচরণ আমাদের বি'বেক'কে না'ড়িয়ে দেয়। যেখানে মানুষ নিজের স্বার্থে বা ভ'য়ে চুপ হয়ে যায়, সেখানে একটি প্রা'ণী বুঝিয়ে দেয় "মানবতা" আসলে কী।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। শিশুকে বাঁচানোর জন্যে গরুর চলন্ত ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ার দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম সার্চ করে ভিডিওটি সম্পর্কে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কিছু অসামঞ্জস্য লক্ষ করা যায়। যেমন, ট্রেনটিতে থাকা বগির সংখ্যা অনেক কম। ছবিতে রেললাইনের গঠন এবং গরুর হঠাৎ উপস্থিতির মধ্যে কৃত্রিমতা রয়েছে। এছাড়াও, গরুটির শিশুটিকে বাঁচানোর জন্যে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তের গরুর মাথা ট্রেনের সাথে মিশে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়।

পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল "Hive" টুল ব্যবহার করে আলোচ্য ভিডিওটিকে যাচাই করলে টুলটি ভিডিওটিকে ৯৯.৫ শতাংশ এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--




এছাড়াও, আরেকটি এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল "DEEPFAKE-O-METER" ব্যবহার করে আলোচ্য ভিডিওটিকে যাচাই করলে টুলটি ভিডিওটিকে তার একাধিক মানদণ্ডে ভিডিওটি এআইয়ের সাহায্যে তৈরির সম্ভাব্যতা রয়েছে বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি ভিত্তিহীন। পোস্টে যুক্ত মানবশিশুকে বাঁচাতে ট্রেনের সামনে গরুর ঝাঁপিয়ে পড়ার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং শিশুকে বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে গরুর ঝাপিয়ে পড়ার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories