HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মির্জা ফখরুলের এই বক্তব্যটি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নয়

বুম বাংলাদেশ দেখেছে, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার ব্যাপারে এই বক্তব্য দেন।

By -  Ummay Ammara Eva |

30 April 2026 12:10 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, শেখ হাসিনার প্রশংসা করে সংসদে বক্তব্য দিয়েছেন তিনি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৬ এপ্রিল 'BD Plus News' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "শেখ হাসিনা উন্নয়নের প্রতীক ছিলো-সংসদে দাড়িয়ে ঝড় তুললেন মির্জা ফখরুল!" ভিডিওটিতে মির্জা ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, "আমরা দেখেছি তিনি যখন সরকারে ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন..."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--





ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে উপরের বক্তব্য দেন।

আলোচ্য ভিডিওটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১২ মার্চ "৪৩ বছরের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি: মির্জা ফখরুল | BNP | Independent TV" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, "মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অল্প সময়ে কথা বলা মুশকিল।" এরপরে বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলতে বলতে ভিডিওটির ১ মিনিট ১৫ সেকেন্ডে তিনি বলেন, "একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি ক্লাস টেন পর্যন্ত মেয়েদের লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন..."। ভিডিওটির ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View



আরো কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১২ মার্চ "সংসদ শুনলো মির্জা ফখরুলের কন্ঠে খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা" ক্যাপশনসহ প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলতে বলতে ভিডিওটির ২ মিনিট ১৪ সেকেন্ড থেকে তাকে বলতে দেখা যায়, "...একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি ক্লাস টেন পর্যন্ত মেয়েদের লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন..."। ভিডিওটির ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View


এছাড়াও, ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিবেদনেও বিএনপি মহাসচিবকে একই বক্তব্য দিতে দেখা যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা নয় বরং বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে উপরের বক্তব্য দেন।

সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেগম খালেদা জিয়ার ব্যাপারে বক্তব্য দেওয়ার ভিডিওকে শেখ হাসিনার ব্যাপারে বক্তব্য দেওয়ার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Related Stories