HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি রাজশাহী কারাগার ভাঙচুরের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০২৪ সালের আগস্টে রাজশাহী কারাগারে হামলার সময়ে ধারণ করা হয়।

By - BOOM FACT Check Team | 1 Feb 2026 12:47 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কারাগারের ভাঙচুরের দৃশ্যের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, ভিডিওটি সম্প্রতি রাজশাহী কারাগার ভাঙচুরের ঘটনার। এ ধরণের কয়েকটি পোস্ট পাওয়া যাবে এখানে, এখানেএখানে। [এই প্রতিবেদনে সহিংসতার দৃশ্য রয়েছে, যা অনেক দর্শকের জন্য অস্বস্তিকর বা বিচলিত হওয়ার কারণ হতে পারে]

গত ২৬ জানুয়ারি 'Tahiya Noor' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে উল্লেখ করা হয় "ভাংচুর রাজশাহী কারাগার"। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০২৪ সালের আগস্টে রাজশাহী কারাগারে হামলার সময়ে ধারণ করা হয়েছিল। সেই পুরোনো ভিডিওটি-ই নতুন করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে সম্প্রতি রাজশাহী কারাগার ভাঙচুরের কোনো সংবাদ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি। পরবর্তীতে, ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে টিকটকে একটি অ্যাকাউন্টে ২০২৪ সালের ৯ আগস্ট প্রকাশিত আলোচ্য ভিডিওটি'র একটি মূল ভার্সন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয় ভিডিওটি রাজশাহী কারাগার ভাঙচুরের ঘটনার। টিকটক ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটির (বামে) সাথে টিকটকে অ্যাকাউন্টে পাওয়া ২০২৪ সালের ৯ আগস্ট প্রকাশিত একই ঘটনার ভিডিওটির স্ক্রিনশটের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন-- 




অ্যাকাউন্টটিতে সেসময়ে একই ঘটনার আরো বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায় (, )। ভিডিওতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনা নিয়ন্ত্রণের তৎপরতা দেখা গেছে। এছাড়াও টিকটক অ্যাকাউন্টটিতে তার ফেসবুক পেজ যুক্ত করা হয়েছে। ফেসবুক পেজটিতেও ২০২৪ সালের আগস্টের প্রকাশিত একই ঘটনার বিভিন্ন সময়ের বিভিন্ন কোণ থেকে ধারণ করা ভিডিও পাওয়া গেছে (, , )। 

এদিকে সার্চ করে গণমাধ্যমে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, "রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হামলা চালাতে গেলে সেনা সদস্যরা তা প্রতিহত করেন।"

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।

সুতরাং, ২০২৪ সালের আগস্টে রাজশাহী কারাগারের হামলার পুরোনো ভিডিও সাম্প্রতিক ঘটনা বলে পুনরায় প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories