HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হামলার শিকার জামায়াত নেতার ছবিকে বিএনপি নেতা বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ব্যক্তিটি বিএনপি নয়; কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীর ছবি।

By - Mamun Abdullah | 28 Feb 2026 8:25 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একজন ব্যক্তির ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, রাজারহাট উপজেলা বিএনপির সেক্রেটারি এ্যাডভোকেট আলীর আহমেদ উপর জামায়াত নেতা-কর্মীরা হামলা করেছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

গত ১৪ ফেব্রুয়ারি ‘কাঁঠের কেল্লা’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “রাজারহাট উপজেলা বিএনপির সেক্রেটারি এ্যাডভোকেট আলীর আহমেদ উপর জামাতের কর্মীদের অতর্কিত হামলা। জামাতের উচিত এদেরকে কঠোর হস্তে দমন করা। তা না হলে বড় ধরনের দূর্ঘটনা হবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ছবির ব্যক্তি কুড়িগ্রামে উপজেলা বিএনপির সেক্রেটারি নন বরং এটি উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীর ছবি। 

ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘স্টার টিভি’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীকে কুপিয়ে জখম করছে দুর্বত্তরা। শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে এ ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন--



রিভার্স ইমেজ সার্চ করে “কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম” শিরোনামে ‘দৈনিক করতোয়া’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনের ছবির সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা জামায়াতের সেক্রেটারী এড. আহম্মদ আলীকে কুপিয়ে জখম করছে দুর্বত্তরা। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ছবির ব্যক্তি বিএনপির সেক্রেটারি নন বরং উনি কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী।

সুতরাং কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারির ছবি দিয়ে বিএনপি নেতার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories