HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হেফাজত আমীরের পুরোনো মন্তব্য নতুন করে প্রচার গণমাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয় এটি তিনি করেছিলেন ২০২১ সালে হেফাজতের আমীর নির্বাচিত হওয়ার পরপরই।

By - BOOM FACT Check Team | 11 Feb 2026 11:32 PM IST

সম্প্রতি দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হয়েছে। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, "আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই হেফাজত আমীর মহিবুল্লার"। দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্টটি দেখুন এখানে। জাগরণ নিউজের পোস্ট দেখুন এখানে

গত ৭ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজ থেকে আলোচ্য সংবাদের ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টের কমেন্ট বক্সে সংবাদটির অনলাইন প্রতিবেদনের লিংকও যুক্ত করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয় এটি তিনি করেছিলেন ২০২১ সালে হেফাজতের আমীর নির্বাচিত হওয়ার পরপরই।

সার্চ করে অন্য কোনো মূলধারার গণমাধ্যমে এই মন্তব্য সংশ্লিষ্ট সাম্প্রতিক কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। অন্যদিকে ২০২৪ সালের ২৯ অক্টোবর দৈনিক যুগান্তরের অনলাইনে "জামায়াতকে নিয়ে মন্তব্য: কড়া সমালোচনার মুখে হেফাজত আমির" শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, "২০২১ সালে স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে ‘আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই’ বলে মন্তব্য করেছিলেন হেফাজত আমীর মহিবুল্লাহ। তার ওই বক্তব্যের স্ক্রিনশটও অনেকেই এখন ফেসবুকে শেয়ার করছেন।" দেখুন [উপস্থাপনের সুবিধার্থে প্রতিবেদনটির দুটি আলাদা স্ক্রিনশটকে একত্রে করে দেওয়া হয়েছে]--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর একই তথ্য সম্বলিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও তাঁর আপত্তি নেই। মহিবুল্লাহ আমীর নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করছিলেন।"

এমনকি জনকণ্ঠের আলোচ্য অনলাইনের প্রতিবেদনটিতেও একইভাবে উল্লেখ করা হয় "মহিবুল্লাহ আমির নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করছিলেন।"

অর্থাৎ মহিবুল্লাহ আমীর নির্বাচিত হওয়ার পরের এক বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছিলেন।

পরবর্তীতে মহিবুল্লাহ'র আমির নির্বাচিত হওয়ার বিষয়ে সার্চ করে দৈনিক ইত্তেফাকের অনলাইনে ২০২১ সালের ৩০ আগস্ট "আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির নির্বাচিত" শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয় "হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল রবিবার (২৯ আগস্ট ২০২১) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদ্রাসায় মুহিব্বুল্লাহর সভাপতিত্বে হেফাজতের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।" স্ক্রিনশট দেখুন--



যেহেতু ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মহিব্বুল্লাহর আলোচ্য মন্তব্য সম্বলিত প্রতিবেদন পাওয়া গেছে এবং তিনি হেফাজতের আমীর নির্বাচিত হয়েছেন ২০২১ সালের ২৯ আগস্ট। সেহেতু তিনি মন্তব্যটি করেছেন ২০২১ সালে।

অর্থাৎ আলোচ্য মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং ২০২১ সালের মন্তব্য গণমাধ্যমে সাম্প্রতিক হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories