HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপির সমাবেশের ছবিকে জামায়াতে ইসলামীর সমাবেশের ছবি হিসেবে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভা চলাকালে আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 1 Feb 2026 12:59 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ চলাকালে ছবিটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ২৬ জানুয়ারি 'Md Abdur Rajjak' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি শেয়ার করে বলা হয়, "তেমন কিছুনা, চট্টগ্রাম জামাত ইসলামের সমাবেশে মানুষের ঢল আর কী!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি জামায়াতে ইসলামীর সমাবেশের নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমাবেশের। তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভা চলাকালে গত ২৬ জানুয়ারি আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের ছবির গ্যালারিতে আলোচ্য ছবির মত ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে গত ২৫ জানুয়ারি করা একটি পোস্টে আলোচ্য ছবিদুটোর মত ছবি খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বন্দরনগরী চট্টগ্রামে জনতার উত্তাল স্রোতে দাঁড়িয়ে দেশ গড়ার পরিকল্পনা জানালেন জনাব তারেক রহমান। ❝ভোট দিবো কিসে— ধানের শীষে।❞ পলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম | ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এছাড়াও, দোইনিকি পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন থেকেও আলোচ্য ছবিটির ব্যাপারে একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সমাবেশের নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমাবেশস্থলের আলোচ্য ছবিটি গত ২৫ জানুয়ারি ধারণ করা হয়। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের ছবিকে বিএনপির সমাবেশের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories