HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

খামেনির লাশ উদ্ধার দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির লাশ উদ্ধারের এই ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 14 March 2026 11:46 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১ মার্চ ‘SK Sabbir Khan’ নামক একটি আই থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মুসলিম উম্মাহর সুপ্রিম লিডার। অবশেষে মুসলিম কিংবদন্তীর চির বিদায় । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ্‌ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। (আমীন)। মুসলিম জাতি চির উন্নত মম শির। আল্লাহ ইরানবাসীকে শোক সয়বার দাওফিক দান করিও। (আমিন।)।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির লাশ উদ্ধারের আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তির হাতের আঙুলগুলো লক্ষ্য করলে দেখা যায় সেগুলো অস্পষ্ট এবং অসঙ্গতিপূর্ণ। উদ্ধারকারীদের হেলমেটে থাকা লাইটের আলো যেদিকে পড়ছে, সেই অনুযায়ী ছায়া বা রিফ্লেকশনগুলো বাস্তবসম্মত মনে হচ্ছে না। আলোর উৎস এবং বস্তুর ওপর তার প্রতিফলনে এক ধরণের কৃত্রিম উজ্জ্বলতা (Glow) দেখা যাচ্ছে। ছবিটির পেছনের অংশ এবং উদ্ধারকারীদের পোশাকের টেক্সচার কিছুটা 'স্মাজড' বা ঝাপসা মনে হচ্ছে। 

পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'Image Whisperer' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 


এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'এআই অর নট' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ধ্বংসস্তূপ থেকে খামেনির দেহ উদ্ধার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories