HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 14 March 2026 11:25 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মেঝেতে পড়ে থাকা একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৩ মার্চ ‘Salauddin Rana’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সবাই ঈদের খুশি মনে করে বলি আলহামদুলিল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত বলে প্রচারিত ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে মেঝেতে পড়ে থাকা ব্যক্তির হাতের আঙুলগুলো অস্পষ্ট, কিছুটা মিলেমিশে গেছে এবং শারীরবৃত্তীয়ভাবে সঠিক মনে হচ্ছে না। পড়ে থাকা ব্যক্তির স্যুটের টেক্সচার এবং তার নিচে থাকা ধ্বংসস্তূপের পাথরগুলোর রঙ ও টেক্সচার একে অপরের সাথে মিশে গেছে বলে মনে হচ্ছে। এছাড়া ডানদিকের সেনার বুট এবং প্যান্টের সংযোগস্থলে এক ধরণের ঝাপসা ভাব (Bluring) লক্ষ্য করা যায়, যা এআই ইমেজের একটি সাধারণ লক্ষণ। ব্যক্তির মুখের ত্বকের টেক্সচার অত্যন্ত মসৃণ কিন্তু একই সাথে কিছু জায়গায় অস্বাভাবিক ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে, যা প্রাকৃতিক মনে হচ্ছে না।

আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 



এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইঞ্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--  



অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories