HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ব্যারিস্টার সুমনের মুক্তি পাওয়া নিয়ে ছড়ালো এআই জেনারেটেড ছবি

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার এই ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 28 Feb 2026 9:59 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি জামিনে মুক্ত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৫ ফেব্রুয়ারি ‘Showkat Hossain Khan’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আলহামদুলিল্লাহ! অবশেষে জামিন পেলেন ব্যারিস্টার সুমন এমপি।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে মানুষের হাতের আঙুল এবং ধরার ভঙ্গি কিছুটা অস্বাভাবিক বা বিকৃত মনে হয়। ছবির পেছনে থাকা দুটি ব্যানারে বানানে বিভ্রাট পরিলক্ষিত হয়। ছবির উপরের দিকে "ঢাকা কেন্দ্রীয় জেলখানা" লেখাটি লক্ষ্য করলে দেখা যায়, এটি ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে স্বাভাবিকভাবে মিশে নেই। ফন্ট এবং রঙের বিন্যাস দেখে মনে হচ্ছে এটি আলাদাভাবে যোগ করা হয়েছে। ছবির মাঝখানে থাকা মূল ব্যক্তির মুখের ত্বক এবং চারপাশের মানুষের চেহারায় এক ধরণের 'স্মুথ' বা প্লাস্টিক ইফেক্ট পরিলক্ষিত হয়। আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 



এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories