সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভারতে বিশ্বনেতাদের সাথে বৈঠকে অংশ নিয়েছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেও এখানে।
গত ২৩ আগস্ট 'Md Didar' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বিশ্ব নেতাদের সাথে... শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক বৈঠক হলো ভারতে সকল প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে,ডিসেম্বরের আগেই দেশে ফিরছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা... শেয়ার করে ছড়িয়ে দিন,সবাইকে জানিয়ে দিন,যা বাংলাদেশের বর্তমান মিডিয়া প্রকাশ করছে না।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি ভারতে সম্প্রতি বিশ্বনেতাদের সাথে তাঁর বৈঠকের নয় বরং ২০২৩ সালের অক্টোবর মাসে বেলজিয়ামের ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম নামে একটি কনফারেন্সে যোগদান করেন শেখ হাসিনা। উক্ত কনফারেন্সে যোগদানকালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে, ভিডিওটিতে শেখ হাসিনাকে বিদেশী অতিথিদের সাথে একটি কনফারেন্স কক্ষে অবস্থান করতে এবং সবার সাথে কথোপকথন করতে দেখা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ 'Ministry of Foreign Affairs, Bangladesh' থেকে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোশাকের সাথে আলোচ্য ভিডিওর পোশাকের অভিন্নতা লক্ষ্য করা যায়। ওই ফেসবুক পোস্টে বলা হয়, "Hon’ble Prime Minister Sheikh Hasina held a bilateral meeting with Prime Minister of the Kingdom of Belgium H.E. Mr. Alexander De Croo on 26 October 2023 morning at Federal Public Service Chancellery in Brussels. Hon’ble Prime Minister expressed gratitude to Belgium for being one of the first European countries to recognize Bangladesh in February 1972. She expressed interest to learn Belgium’s experience in universal pension scheme to further develop the newly-launched Universal Pension Scheme of Bangladesh. She appreciated EU EBA’s role in accelerating Bangladesh’s rapid socio-economic development and sought Belgium’s support in extending EBA trade preferences up to 2032 instead of 2029 considering adverse economic impacts of COVID-19 pandemic and prolonged war in Ukraine. She further sought Belgian cooperation for vaccine manufacturing in Bangladesh. Appreciating Belgium’s footprints in dredging and spinning sectors in Bangladesh, Hon’ble Prime Minister invited Belgian investment in the shipbuilding, ICT, renewable energy and green hydrogen sectors. Both sides also discussed international issues of mutual interest and concerns including climate change, war in Ukraine and situation in the Middle East. (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২৬ অক্টোবর সকালে ব্রাসেলসে ফেডারেল পাবলিক সার্ভিস চ্যান্সেলরিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী মহামান্য জনাব আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মাননীয় প্রধানমন্ত্রী ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ায় বেলজিয়ামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সদ্য প্রবর্তিত সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে তিনি বেলজিয়ামের সর্বজনীন পেনশন ব্যবস্থার অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ (EBA) সুবিধার ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি, কোভিড-১৯ মহামারি ও ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরূপ অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে তিনি EBA বাণিজ্য সুবিধা ২০২৯ সালের পরিবর্তে ২০৩২ সাল পর্যন্ত বর্ধিত করার ক্ষেত্রে বেলজিয়ামের সমর্থন কামনা করেন। এছাড়া তিনি বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে বেলজিয়ামের সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশে ড্রেজিং ও স্পিনিং খাতে বেলজিয়ামের কার্যক্রমের প্রশংসা করে মাননীয় প্রধানমন্ত্রী জাহাজ নির্মাণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য শক্তি এবং গ্রিন হাইড্রোজেন খাতে বেলজিয়ামের বিনিয়োগের আহ্বান জানান। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।- অনূদিত)"। ফেসবুক পোস্টটি দেখুন--




