HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন ঘটনার ভিডিও নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র পরিদর্শনকালে বাঁধার মুখে পড়লে সেনাসদস্যরা নাসীরুদ্দীনকে নিরাপদে সরিয়ে নেন।

By - Ummay Ammara Eva | 29 March 2026 3:12 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ৯ মার্চ 'জনতার বন্ধু' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "জুলাই জঙ্গি- নাসীরুদ্দীন পাটোয়ারি অ্যারেস্ট মব সন্ত্রাস দমন আইনে..... #বাংলাদেশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শনকালে জনতার সামনে বাঁধার মুখে পড়লে সেনাসদস্যরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভির ফেসবুক পেজে গত ১২ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "সেনাবাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে থেকে বের হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী"। ভিডিওটির ১ মিনিট ৩৬ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

Privacy Badger has replaced this Facebook Video widget
" data-style="background-color: rgb(255, 255, 255) !important; border: 1px solid rgb(236, 147, 41) !important; min-width: 220px !important; min-height: 210px !important; max-height: 600px !important; pointer-events: all !important; z-index: 999 !important;">Full View


এছাড়াও, অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর এবং দৈনিক পত্রিকা যুগান্তরের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতেও একই রকম দৃশ্য খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ১২ ফেব্রুয়ারি "নাসীরুদ্দীন পাটওয়ারী 'অবরুদ্ধ', সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয়। ১০-১৫ মিনিট পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক সেনা কর্মকর্তা তাঁকে অবরুদ্ধ করার ঘটনা অস্বীকার করে বলেছেন, সাময়িক জটলা সৃষ্টি হয়েছিল।"। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ, আলোচ্য ভিডিওটি নাসিরুদ্দিন পাটওয়ারীর গ্রেফতারের ঘটনা নয়, বরং সেনাবাহিনীর সহায়তায় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ধারণ করা হয়েছে।

সুতরাং নির্বাচনের দিনে সেনাবাহিনীর সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেওয়ার ভিডিওকে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories