HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইরানের সামরিক অবকাঠামোতে হামলার দৃশ্যকে ইসরায়েলে হামলার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত বছরের নভেম্বরে ইরানের সামরিক অবকাঠামোতে হামলা চালানোর সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 29 March 2026 3:14 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ফুটেজ যুক্ত করে তৈরি একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ইসরায়েলের মিসাইল কন্ট্রোল রুমে হামলা চালিয়েছে ইরান। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ৬ মার্চ 'SA YE D' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ইসরাইলের_মিসাইল_কন্ট্রোল_রুম_উরিয়ে_দিলো_ইরানি_মিসাইল"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ইসরায়েলের হামলার নয়। গত বছরের নভেম্বর মাসে ১২ দিন ব্যাপী যুদ্ধাবস্থা চলাকালে ইরানের সামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ইরান থেকে পরিচালিত সংবাদ এজেন্সি SNN.ir এর টেলিগ্রাম চ্যানেলে গত বছরের ২৮ নভেম্বর প্রচারিত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "তাবরিজ প্রতিরক্ষার বীরের কাহিনী; তিনি সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছিলেন যাতে অন্যরা বাঁচতে পারে।(গুগলের সাহায্যে অনূদিত)"। টেলিগ্রাম পোস্টটি দেখুন--

এবারে, আলোচ্য ভিডিওটি থেকে একটি স্ক্রিনশট (বামে) এবং এসএনএন টিভির টেলিগ্রাম পোস্টে যুক্ত ভিডিওটির একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--



আরো কী-ওয়ার্ড সার্চ করে 'dancohentv' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে গত বছরের ৩ ডিসেম্বর করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টটির ক্যাপশনে বলা হয়,"I’m not sure why, but the Islamist regime in Iran just released videos showing Israel striking its IRGC and other military sites during the 12-day war. The footage has gone viral as Iranians mock and ridicule the regime for declaring “victory.”"। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--


Full View


অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ইসরায়েলের হামলার নয়। গত বছরের নভেম্বর মাসে ১২ দিন ব্যাপী যুদ্ধাবস্থা চলাকালে ইরানের সামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় আলোচ্য ভিডিও ফুটেজগুলোর মধ্যে একটি ধারণ করা হয়। তবে, আলোচ্য ভিডিওটির সবগুলো ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সুতরাং ইরানের অবকাঠামোতে হামলার ভিডিওকে ইসরায়েলে হামলার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories