HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

১৩৬টি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবিটি বিভ্রান্তিকর

শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি বা আদেশ জারি করা হয়নি।

By -  Mamun Abdullah |

1 Oct 2026 1:14 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, অনুদান সংকটে গত তিন মাসে ১৩৬টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ১১ সেপ্টেম্বর ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামের একটি পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে উল্লেখ করা হয়, “সরকারিভাবে মাদ্রাসা বন্ধ করার প্রয়োজন নেই। অভিভাবকরা সচেতন হলে মাদ্রাসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। যে-টাকা মাদ্রাসায় দান করবেন, সে-টাকা দিয়ে সন্তানকে ভালো বইপত্র কিনে দিন।” ফটোকার্ডটিতে ‘দ্য মর্নিং পোস্ট' এর নাম উল্লেখ করা হয়, “মাদ্রাসায় ছাত্রভর্তি কমছে। অনুদান সঙ্কটে গত ৩ মাসে বন্ধ হয়েছে ১৩৬ মাদ্রাসা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে গত তিন মাসে বাংলাদেশে ১৩৬টি মাদ্রাসা বন্ধের তথ্যটি বিভ্রান্তিকর। মূলত, গত মার্চ মাসে শিক্ষা বিভাগ বা মাদ্রাসা বোর্ডে নিবন্ধিত না থাকার অভিযোগে ভারতের উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে ১৩৬টি কথিত অবৈধ মাদ্রাসা সিলগালা করে দিয়েছে।

কি ওয়ার্ড সার্চ করে বাংলাদেশে ১৩৬টি মাদ্রাসা বন্ধের ব্যাপারে কোনো জাতীয় বা আঞ্চলিক কোনো গণমাধ্যমে তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সাধারণত, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসা স্থায়ীভাবে বন্ধ বা স্থগিত করতে হলে সুনির্দিষ্ট তদন্ত ও প্রশাসনিক নোটিশ জারির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। কি ওয়ার্ড সার্চ করে বাংলাদেশে এমন কোনো গণ-স্থগিতাদেশ কার্যকর করার তথ্য পাওয়া যায়নি।

পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কিংবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি বা আদেশ জারি করা হয়নি। 

তবে, কি ওয়ার্ড সার্চ করে “136 madrasas sealed, Uttarakhand CM Dhami now orders probe into funding” শিরোনামে ’The Indian Express’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ২৫ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শিক্ষা বিভাগ বা মাদ্রাসা বোর্ডে নিবন্ধিত না থাকার অভিযোগে উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে ১৩৬টি কথিত অবৈধ মাদ্রাসা সিলগালা করে দিয়েছে। রাজ্যে প্রায় ৪৫০টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে। অন্যদিকে, এই দুটি বিভাগের অনুমোদন ছাড়াই আরও প্রায় ৫০০টি মাদ্রাসা পরিচালিত হচ্ছিল, যদিও এই প্রতিষ্ঠানগুলো সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে পরিচালিত হয়ে আসছে। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ অনুদান সংকটে বাংলাদেশে ১৩৬টি মাদ্রাসা বন্ধ করার দাবিটি সঠিক নয়। বরং ২০২৫ সালে ভারতে অবৈধ ও অননুমোদিত হওয়ার অভিযোগে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন প্রায় ১৩৬টি মাদ্রাসা বন্ধ করে দেয়।

সুতরাং, ভারতের একটি রাজ্যের ১৩৬টি মাদ্রাসা বন্ধের পুরোনো খবরকে বিকৃত করে বাংলাদেশে মাদ্রাসা বন্ধের বলে বিভ্রান্তিকর তথ্য সহ প্রচার করা হচ্ছে।

Related Stories