HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

খাগড়াছড়িতে গোলাগুলির পুরোনো ভিডিওকে ঢাকার সাম্প্রতিক ভিডিও বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে খাগড়াছড়িতে গোলাগুলির ভিডিওকে ঢাকার সাম্প্রতিক ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 30 Jan 2026 8:51 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি ঢাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ১৪ ডিসেম্বর 'Msj David' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এই মুহূর্তে রাজধানীতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হচ্ছে। সুখোর ইউনুছ দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করেছে,, হাঠাও ইউনুছ বাঁচাও দেশ। #StepDownFescistYounus #NewsUpdate"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ঢাকায় নয় বরং খাগড়াছড়িতে ধারণ করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে গোলাগুলির ভিডিওকে ঢাকার সাম্প্রতিক ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির উপরের দিকে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর CHTNEWS লেখা থাকতে দেখা যায়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে 'CHTNEWS' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "খাগড়াছড়ির সদরের নারাঙহিয়া রেডস্কোয়ার এলাকায় যেভাবে গুলিবর্ষণ করে সেনাবাহিনী! দীঘিনালায় পাহাড়িদের ওপর সেটলার হামলার প্রতিবাদে খাগড়াছড়ি -পানছড়ি সড়কে রেডস্কোয়ার এলাকায় অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। ১৯ সেপ্টেম্বর ২০২৪ রাতে এ ঘটনা ঘটে।" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে 'CHT Voice' নামে আরেকটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনেও লেখা থাকতে দেখা যায়, "খাগড়াছড়ির সদরের নারাঙহিয়া রেডস্কোয়ার এলাকায় যেভাবে গুলিবর্ষণ করে সেনাবাহিনী! দীঘিনালায় পাহাড়িদের ওপর সেটলার হামলার প্রতিবাদে খাগড়াছড়ি -পানছড়ি সড়কে রেডস্কোয়ার এলাকায় অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। ১৯ সেপ্টেম্বর ২০২৪ রাতে এ ঘটনা ঘটে।" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক এবং বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন থেকে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পাহাড়িদের সংঘর্ষের সংবাদ খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ঢাকায় নয় বরং খাগড়াছড়িতে ধারণ করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে গোলাগুলির সময়ে ভিডিওটি ধারণ করা হয়। 

সুতরাং ২০২৪ সালে খাগড়াছড়িতে গোলাগুলির সময়ে ধারণকৃত ভিডিওকে ঢাকার সাম্প্রতিক ঘটনার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories