HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কুকুরের কারণে ঘটা দুর্ঘটনাকে 'জামায়াতের হামলা' দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, রিক্সার সাথে কুকুরের দুর্ঘটনা বিএনপির দুই নেত্রী আহত হন।

By - Mamun Abdullah | 1 Feb 2026 12:51 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, জামায়াত নেতাকর্মীদের হামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও মহিলা দলনেত্রী সাবিহা সুলতানা আহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৩০ জানুয়ারি ‘Jubayer Hasan’ নামক একটি আইডি থেকে কয়েকটি পোস্ট করে উল্লেখ করা হয়, “হায়রে জামাত আমাদের মায়েদের মুখ এভাবে থেতলে দিলে???????? মেহেরপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ফেরার পথে জামাতি সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় আহত হন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও মহিলা দলনেত্রী সাবিহা সুলতানা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ছবিগুলো জামায়াত ইসলামীর নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার নয় বরং এগুলো কুকুরের সাথে ধাক্কা লেগে রিক্সা উল্টে যাওয়ার পর মেহেরপুর জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও অন্যজন সাবিহা সুলতানার আহত হওয়ার ছবি।

আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড  সার্চ করে আহত বিএনপি নেত্রী ‘Romana Ahmed’ এর ফেসবুক আইডিতে এ ব্যাপারে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ২৮ জানুয়ারি করা পোস্টের সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, গতকালকে আমঝুপি ইউনিয়ন নোয়াখালী গ্রাম পশ্চিম পাড়াতে গিয়েছিলাম মাসুদ অরুণ ভাইয়ে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পিনে ফেরার পথে কোলার মোড়ে এক্সিডেন্ট করি কুকুরের সাথে ধাক্কা লেগে রিক্সা উল্টে যায় এতে আমিও আমার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা গুরুতর জখম হয় আমার হাত ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে এবং সাবিয়ার সুলতানা দুইটা দাঁত ভেঙে গেছে ও চোখে গুরুতর আঘাত লেগেছে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



পাশাপাশি বিএনপি নেত্রী ‘Romana Ahmed’ এর ফেসবুক আইডিতে ২৯ জানুয়ারি আরো একটি পোস্ট করা হয়। যেখানে তিনি এই দুর্ঘটনা নিয়ে অপপ্রচার হচ্ছে দাবি করে লেখেন, গত মঙ্গলবার সন্ধ্যায় আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা নোয়াখালী গ্রামে ভোট ক্যাম্পিনের শেষে মেহেরপুর ফেরার পথে কোলার মোড়ে আমাদের রিক্সার সাথে কুকুরের এক্সিডেন্ট হয় আমি এবং সাবিয়া এতে গুরুতর জখম হয় এটাই আসল ঘটনা কে বা কাহারা এই সত্য ঘটনা কে মিথ্যা একটা বানোয়াট ঘটনা বানিয়ে অপপ্রচার চালাচ্ছে যে আমাদেরকে জামাতের সন্ত্রাসী বাহিনী মেরেছে আমি বলতে চাই এরকম মিথ্যা কথাগুলো বলবেন না এতে আমার দলের বিএনপি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পোস্টটি দেখুন-- 

 Full View


অর্থাৎ মেহেরপুর জেলা বিএনপির দুই নেত্রী জামায়াতের হামলায় আহত হওয়ার হননি বরং তারা দুর্ঘটনায় আহত হন। 

সুতরাং দুর্ঘটনায় আহত হওয়া বিএনপির দুই নেত্রী জামায়াত নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories