Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. পিংক বাসের সঙ্গে অন্য বাসের ধাক্কার...
ফেক নিউজ

পিংক বাসের সঙ্গে অন্য বাসের ধাক্কার ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি মহিলাদের জন্য সংরক্ষিত পিংক বাসের সঙ্গে গ্রিনলাইন পরিবহণের সংঘর্ষের নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

By -  Mamun Abdullah
Published -  30 Aug 2026 12:03 PM IST
  • পিংক বাসের সঙ্গে অন্য বাসের ধাক্কার ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, রাজধানীতে সম্প্রতি নারীদের জন্য সংরক্ষিত পিংক বাসে গ্রীনলাইন বাস ধাক্কা দিয়েছে। এ ধরনের একটি পোস্ট দেখুন এখানে।

    গত ১৯ আগস্ট 'MD Miraz' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয় "সুন্দরী মহিলা ড্রাইভার।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি পিংক বাসকে গ্রিনলাইন পরিবহনের ধাক্কার কোনো বাস্তব ভিডিও নয় বরং দৃশ্যটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে এবং ভিডিওতে প্রচারিত দাবি সরাসরি সার্চ করে গণমাধ্যমসহ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি।

    পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সবুজ বাসের সামনের ডিসপ্লে বোর্ডের লেখাগুলো অস্পষ্ট ও বিকৃত। গোলাপী বাসের গ্লাসে "খুলনা-ঢাকা" বা গন্তব্যের জায়গায় যে বাংলা ফন্ট রয়েছে, সেটি বাংলা অক্ষরের মতো নয়। গোলাপি রঙের এই ডাবল ডেক আর্টিকুলেটেড বাসের সামনের লুক, উইন্ডশীল্ড এবং বিআরটিসি লোগোর প্লেসমেন্ট আসল বাসের ডিজাইনের সাথে মেলে না। বাস থেকে নামার পর পেছনের সবুজ বাসটির দূরত্ব, গ্লাসের প্রতিফলন এবং পেছনের পরিবেশের গতির সাথে সামনের ফ্রেমের ফোকাসের কিছুটা কৃত্রিম অমিল রয়েছে।

    এছাড়া, ভিডিওতে বাস্তব এমন দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।

    গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়। গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও জেনারেশন এবং সর্বশেষ সংস্করণ, Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

    এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুলটি সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন--


    অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে বাস্তবে পিংক বাসে গ্রিনলাইন বাসের ধাক্কা দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   নারীদের জন্য সংরক্ষিত পিংক বাস বাসের সঙ্গে গ্রিনলািইন বাসের সংঘর্ষ।
    Claimed By :  Facebook
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!