Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. আসামীকে ছিনিয়ে নেওয়ার ভিন্ন ভিডিওকে...
ফেক নিউজ

আসামীকে ছিনিয়ে নেওয়ার ভিন্ন ভিডিওকে আওয়ামী লীগ কর্মীর বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, বাগেরহাটে সন্দেহভাজন আসামী হিসেবে এক তরুণকে গ্রেফতার করতে গেলে পুলিশের গাড়ি থেকে আসামীকে ছিনিয়ে নেয় এলাকাবাসী।

By -  Ummay Ammara Eva
Published -  21 Nov 2026 11:35 PM IST
  • আসামীকে ছিনিয়ে নেওয়ার ভিন্ন ভিডিওকে আওয়ামী লীগ কর্মীর বলে প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, আওয়ামী লীগ কর্মীকে পুলিশের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচাতে তাকে ছিনিয়ে নিয়ে গেলো এলাকাবাসী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১২ নভেম্বর 'Manju Haque' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "পুলিশ আওয়ামীলীগের এক নিরপরাধ কর্মীকে বিনা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাহসী নারী পুলিশের গাড়ি থেকে আওয়ামীলীগের কর্মীকে উদ্ধার করে.. এবারেই বাংলাদেশের সব স্থানেই আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের এগিয়ে আসতে হবে।. 🔥✊✊🖤"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো আওয়ামী লীগের কর্মীকে আটকের সময়ে ধারণ করা হয়নি। বাগেরহাটে সন্দেহভাজন আসামী হিসেবে এক তরুণকে গ্রেফতার করতে গেলে পুলিশের গাড়ি থেকে আসামীকে ছিনিয়ে নেয় এলাকাবাসী।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে গত ১৪ সেপ্টেম্বর "বাগেরহাটে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হলো সন্দেহভাজন আসামি" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ১৪ সেকেন্ডে আলোচ্য দৃশ্যের মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে গত ১৪ সেপ্টেম্বর 'শরনখোলা বার্তা এক্সপ্রেস' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি থেকে রাফির মামাকে ছি'নি'য়ে নিল স্থানীয়রা #reels"। ফেসবুক পোস্টটি দেখুন--



    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে এনটিভির অনলাইন ভার্সনে গত ১৪ সেপ্টেম্বর "নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর মরদেহ, আটক ৫" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে প্রথম শ্রেণির এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাফি ওই গ্রামের জসিম আকনের ছেলে এবং স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

    পরিবার জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খেলতে বের হয়ে আর ফেরেনি রাফি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে বাড়ির পেছনের খালে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশ হেফাজত থেকে শিশুটির মামাকে স্থানীয় কয়েকজন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, শিশুটির শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই চেষ্টার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"। স্ক্রিনশট দেখুন--


    এছাড়াও, এনটিভি, সংবাদভিত্তিক স্থানীয় ফেসবুক পেজ বাগেরহাটের সময় এবং বলেশ্বর টিভির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো আওয়ামী লীগের কর্মীকে আটকের সময়ে ধারণ করা হয়নি। বাগেরহাটে শিশুকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক তরুণকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী পুলিশের গাড়ি থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং আসামী ছিনতাইয়ের ভিন্ন ঘটনার ভিডিওকে পুলিশ ভ্যান থেকে আওয়ামী লীগের কর্মীকে ছিনতাইয়ের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimAwami LeagueNTVChatro League
    Read Full Article
    Claim :   পুলিশ আওয়ামীলীগের এক নিরপরাধ কর্মীকে বিনা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাহসী নারী পুলিশের গাড়ি থেকে আওয়ামীলীগের কর্মীকে উদ্ধার করে
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!