Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. এনসিপির কেন্দ্রীয় সমাবেশের বলে...
ফেক নিউজ

এনসিপির কেন্দ্রীয় সমাবেশের বলে পুরোনো ভিন্ন কর্মসূচির ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত ১ আগস্ট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করে এনসিপি, ভিডিওটি সেই কর্মসূচির।

By -  Ummay Ammara Eva
Published -  31 Oct 2026 10:48 PM IST
  • এনসিপির কেন্দ্রীয় সমাবেশের বলে পুরোনো ভিন্ন কর্মসূচির ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সমাবেশের। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    ১৪ ঘন্টা আগে 'দৈনিক আজকের কণ্ঠ ডিজিটাল' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "১৮ কোটি জনগণের দল দাবি করা এনসিপির কেন্দ্রীয় সমাবেশে নেই ১৮শ লোকও #আজকেরকণ্ঠ #এনসিপি #সমাবেশ #রাজনীতি #বাংলাদেশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১ আগস্ট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করে এনসিপি। ওই সমাবেশের ভিডিও শেয়ার করে এটি গতকাল শাহবাগে অনুষ্ঠিত এনসিপির 'কেন্দ্রীয় সমাবেশ'-এর বলে প্রচার করা হচ্ছে।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১ আগস্ট "গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি থেকে এনসিপির নেতারা বলেছেন, দেশে চলমান গ্যাস–সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।

    শনিবার (১ আগস্ট) বিকেলে কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারায় ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশ করে এনসিপি।

    পরে সেখান থেকে ‘প্রতীকী মার্চ’ করে পেট্রোবাংলা ভবনের সামনে যায় তারা। এই কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।" স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে দৈনিক পত্রিকা ইনকিলাবের অনলাইন ভার্সনে গত ২ আগস্ট "গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি থেকে এনসিপির নেতারা বলেছেন, দেশে চলমান গ্যাস–সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।"। স্ক্রিনশট দেখুন--


    পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের ইউটিউব চ্যানেলে গত ১ আগস্ট "গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করলে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে: আরিফুল ইসলাম আদীব | Petrobangla" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে বক্তব্য দিতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১ আগস্ট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করে এনসিপি। ওই সমাবেশের ভিডিও শেয়ার করে এনসিপির কেন্দ্রীয় সমাবেশের বলে প্রচার করা হচ্ছে।

    উল্লেখ্য, গতকাল (৩০ অক্টোবর) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সুতরাং গত ১ আগস্ট এনসিপির ভিন্ন একটি প্রতিবাদ সমাবেশের ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

    Tags

    Different IncidentViral VideoFalse ClaimProtest
    Read Full Article
    Claim :   এনসিপির কেন্দ্রীয় সমাবেশের ভিডিও।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!