ভিন্ন ঘটনার ভিডিও নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র পরিদর্শনকালে বাঁধার মুখে পড়লে সেনাসদস্যরা নাসীরুদ্দীনকে নিরাপদে সরিয়ে নেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ মার্চ 'জনতার বন্ধু' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "জুলাই জঙ্গি- নাসীরুদ্দীন পাটোয়ারি অ্যারেস্ট মব সন্ত্রাস দমন আইনে..... #বাংলাদেশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শনকালে জনতার সামনে বাঁধার মুখে পড়লে সেনাসদস্যরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভির ফেসবুক পেজে গত ১২ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "সেনাবাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে থেকে বের হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী"। ভিডিওটির ১ মিনিট ৩৬ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--




