BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভারতে মুসলিমদের উপরে নির্যাতনের বলে...
ফেক নিউজ

ভারতে মুসলিমদের উপরে নির্যাতনের বলে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দারাবাদে এক বিবাহিত নারীকে তার পরিবার জোর করে তুলে নিয়ে যাওয়ার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  1 July 2026 4:30 PM IST
  • ভারতে মুসলিমদের উপরে নির্যাতনের বলে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভারতে মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৩ মে 'আশরাফুল ইসলাম' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ভারতে দিনের পর দিন মুসলিমের উপরে অত্যাচার বেড়েই চলেছে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি ভিত্তিহীন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দারাবাদে এক বিবাহিত নারীকে তার পরিবার জোর করে তুলে নিয়ে যাওয়ার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর "Kidnapping on CCTV: Hyderabad Family Drags Daughter Out of In-Laws’ House, Throws Chilli Powder – VIDEO" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "A video has gone viral showing a family in Hyderabad allegedly kidnapping their married daughter from her in-laws’ home and using chilli powder during the attack. The incident has sparked outrage, with police registering a kidnap case and launching an investigation. (হায়দ্রাবাদের একটি পরিবার তাদের বিবাহিত মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করছে এবং আক্রমণের সময় লঙ্কা গুঁড়ো ব্যবহার করছে—এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ একটি অপহরণ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।)"। এছাড়াও, ওই দম্পতির নাম প্রবীণ এবং শ্বেতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম নিউজ নাইনের ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "In a shocking incident from Narsampally, Hyderabad, a woman was allegedly abducted by her own family from her in-laws' house after marrying against their wishes. A video of the incident has gone viral on social media, sparking outrage. Police have registered a case against the woman’s parents and other relatives involved in the abduction. (হায়দ্রাবাদের নরসাম্পালি থেকে একটি মর্মান্তিক ঘটনায়, এক মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার পরে তার শ্বশুর বাড়ি থেকে তার নিজের পরিবার অপহরণ করেছে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। অপহরণের সঙ্গে জড়িত ওই নারীর বাবা-মা ও অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।)"। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--

    এছাড়াও, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, ডেইলি জাগরানের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের দাবিটি ভিত্তিহীন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দারাবাদে এক বিবাহিত নারীকে তার পরিবার জোর করে তুলে নিয়ে যাওয়ার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং ভারতের হায়দরাবাদে এক নারীকে তার পরিবার কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ভিডিওকে মুসলিমদের হেনস্তার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimMuslimIndia
    Read Full Article
    Claim :   ভারতে দিনের পর দিন মুসলিমের উপরে অত্যাচার বেড়েই চলেছে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!