BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভোটকেন্দ্রে হামলায় জড়িত ব্যক্তিকে...
ফেক নিউজ

ভোটকেন্দ্রে হামলায় জড়িত ব্যক্তিকে আটকের ভিডিও ভিন্ন দাবিসহ প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন চলাকালে মুন্সীগঞ্জের একটি ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটকের সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  26 Jun 2026 10:00 PM IST
  • ভোটকেন্দ্রে হামলায় জড়িত ব্যক্তিকে আটকের ভিডিও ভিন্ন দাবিসহ প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে মাইন পুঁততে এসে ভারতীয় গুপ্তচর আটক হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৮ জুন 'Dhaka Insiders' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সীমান্তে মাইন পুঁততে এসে ধরা খেলো ভারতীয় গুপ্তচর।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলাকালে মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে আটক করা হয়। ওই ব্যক্তিদেরকে আটকের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে গত ১২ ফেব্রুয়ারি "আলু ক্ষেতে তাড়া করে ৫ জনকে আটক করলো সেনাবাহিনী" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


    আরো সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১২ ফেব্রুয়ারি "ককটেল হামলা : আলুর ক্ষেত থেকে ধাওয়া করে ৫ জনকে ধরল সেনারা" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।... ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত পাশের আলুর ক্ষেত থেকে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুনরায় ওই ক্ষেতে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি নজরে আসার পর দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলুর ক্ষেত থেকে পাঁচজনকে ধরতে সক্ষম হন।"। স্ক্রিনশট দেখুন--




    এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভিতে প্রচারিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলাকালে মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে আটকের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে আটকের ভিডিওকে সীমান্তে মাইন স্থাপন করতে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimDifferent Incident
    Read Full Article
    Claim :   সীমান্তে মাইন পুঁততে এসে ধরা খেলো ভারতীয় গুপ্তচর।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!