BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভিন্ন ব্যক্তির নাচের ভিডিওকে...
ফেক নিউজ

ভিন্ন ব্যক্তির নাচের ভিডিওকে ধর্মমন্ত্রীর বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে সমর্থকদের উদযাপনকালে ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  8 March 2026 10:46 AM IST
  • ভিন্ন ব্যক্তির নাচের ভিডিওকে ধর্মমন্ত্রীর বলে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃদ্ধসহ কয়েকজন ব্যক্তির নাচের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ওই ব্যক্তিদের ভিতরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও নাচছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ২২ ফেব্রুয়ারি 'Md Jewel' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এই যদি হয় ধর্ম মন্ত্রীর অবস্থা!"। স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নন। নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে সমর্থকদের উদযাপনকালে ভিডিওটি ধারণ করা হয়।

    ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ১৬ ফেব্রুয়ারি 'Jacob Milton' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "জনগণের সেবা করার সুযোগ পেয়ে বিএনপি নেতাদের মনে আহ্‌ কী আনন্দ! এই উল্লাস যেন জনগণের জন্যই হয়।"। ফেসবুক পোস্টটি দেখুন--


    আরো সার্চ করে সার্চ করে গত ১৩ ফেব্রুয়ারি 'MD Robel Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকেও আলোচ্য ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "নারায়ণগঞ্জ তিন (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ)আসনে বিজয় পার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের বাড়িতে বিজয় উল্লাস"। ফেসবুক পোস্টটি দেখুন--


    একই দাবিসহ আরো কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে নৃত্যরত ব্যক্তিদের পিছনে থাকা পোস্টারে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছবি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের চেহারার সাথে আলোচ্য ভিডিওর ব্যক্তির চেহারায় অমিল দেখতে পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নন। নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে সমর্থকদের উদযাপনকালে ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং পছন্দের প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ায় সমর্থকদের উল্লাসের ভিডিও প্রচার করে ভিডিওতে ধর্মমন্ত্রী নাচছেন বলে দাবি করে বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimMinistry of religion
    Read Full Article
    Claim :   নাচছেন ধর্মমন্ত্রী।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!