Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. নেতানিয়াহুর উপরে আক্রমণের বলে ভিন্ন...
ফেক নিউজ

নেতানিয়াহুর উপরে আক্রমণের বলে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে তুর্কি সংখ্যালঘু রাজনৈতিক দল টার্কিশ পার্টির নেতা আহমেদ দোগানের দিকে পিস্তল তাক করার এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  10 Nov 2026 9:24 PM IST
  • নেতানিয়াহুর উপরে আক্রমণের বলে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে সশস্ত্র হামলার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩০ অক্টোবর 'মনের ডায়েরি' নামে একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ব্রেকিং 🚨 তেল আবিবে নেতানিয়াহুর ওপর একটি অত্যন্ত বিপজ্জনক হামলা হয়েছে। মনে হচ্ছে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য একটি বিমান পাঠানো হচ্ছে। এটি স্পষ্টতই একটি ভয়াবহ ঘটনা।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে হামলার দৃশ্যের নয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ২০১৩ সালে একটি কনফারেন্সে দেশটির একটি সংখ্যালঘু রাজনৈতিক দল টার্কিশ পার্টির নেতা আহমেদ দোগানের দিকে পিস্তল তাক করে গুলি করার চেষ্টার সময় এই ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের ওয়েবসাইটে ২০১৩ সালের ১৯ জানুয়ারি "Man points gun at leader of Bulgaria's ethnic Turkish party (বুলগেরিয়ার জাতিগত তুর্কি দলের নেতার দিকে বন্দুক তাক করলেন এক ব্যক্তি)" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "A man leapt on stage and put a gun to the head of the leader of Bulgaria's ethnic Turkish party before security guards wrestled him to the ground during a televised conference on Saturday.

    Ahmed Dogan, the leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker targeted him at the party congress in central Sofia.

    Television footage showed the man jumping out of the audience brandishing the gun which he pointed at Dogan's head. Security guards pulled him to the ground and he was repeatedly beaten and kicked by conference delegates. (শনিবার টেলিভিশনে সম্প্রচারিত একটি সম্মেলনের সময় এক ব্যক্তি মঞ্চে লাফিয়ে উঠে বুলগেরিয়ার জাতিগত দল টার্কিশ পার্টির নেতার মাথায় বন্দুক তাক করেন। এরপরই নিরাপত্তা রক্ষীরা তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন।

    ‘মুভমেন্ট ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস’ (এমআরএফ)-এর নেতা আহমেদ দোগান অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। সোফিয়ার কেন্দ্রে অনুষ্ঠিত দলীয় সম্মেলনে কেন ওই ব্যক্তি তাকে লক্ষ্যবস্তু করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

    টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি দর্শকদের মধ্য থেকে লাফিয়ে বেরিয়ে আসেন এবং হাতে বন্দুক নিয়ে তা দোগানের মাথার দিকে তাক করেন। নিরাপত্তা রক্ষীরা তাকে টেনে মাটিতে ফেলে দেন এবং সম্মেলনের প্রতিনিধিরা তাকে বারবার কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।)" স্ক্রিনশট দেখুন--




    আরো সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেল আল জাজিরা ইংলিশে ২০১৩ সালের ২০ জানুয়ারি "Bulgaria attack" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ডেস্ক্রিপশনে বলা হয়, "Man holds gun to party leader's head during a speech. (বক্তৃতা দেওয়ার সময় এক ব্যক্তি দলীয় নেতার মাথায় বন্দুক তাক করে।)"। ইউটিউব ভিডিওটি দেখুন--



    এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজের ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, অকটে এনিমেহমেদভ নামে ওই ব্যক্তি আহমেদ দোগানকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে গ্যাস পিস্তল তাক করেন। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ, এপি,বিবিসি নিউজ, দ্য টেলিগ্রাফ, সিএনএন, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ এবং সিবিসি নিউজের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু নয় বরং ২০১৩ সালে বুলগেরিয়ায় একটি কনফারেন্স চলাকালে আহমেদ দোগান নামে একজন সংখ্যালঘু নেতার উপরে ওই হামলা চালানো হয়।

    সুতরাং বুলগেরিয়ার সংখ্যালঘু রাজনৈতিক দলের নেতার প্রতি বন্দুক তাক করার ভিডিওকে নেতানিয়াহুর উপরে হামলার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    NetanyahuDifferent IncidentFalse Claim
    Read Full Article
    Claim :   তেল আবিবে নেতানিয়াহুর ওপর অত্যন্ত বিপজ্জনক হামলা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য একটি বিমান পাঠানো হচ্ছে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!