Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালনের...
ফেক নিউজ

দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও বলে ৭ বছর আগের ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন শেখ হাসিনা।

By -  Ummay Ammara Eva
Published -  1 Oct 2026 3:02 AM IST
  • দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও বলে ৭ বছর আগের ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি দিল্লিতে জন্মদিন পালনের সময়ে তার এই ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ২৯ সেপ্টেম্বর অভিনেতা স্বাধীন খসরুর ফেসবুক অ্যাকাউন্ট 'Shadhin Khasru' থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালিত! #kholahawa #shadhinkhasru #AwamiLeague #Bangladesh #delhi #highlight"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি সম্প্রতি দিল্লিতে তাঁর জন্মদিন পালনের নয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকালে জন্মদিন থাকায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটার সময়ে শেখ হাসিনার এই ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সাপ্তাহিক পত্রিকা সাম্প্রতিক দেশকালের ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর "ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ছবির ভিতরে আলোচ্য ভিডিওটির দৃশ্যের মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গতকাল রবিবার শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন ছিল।"। স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর "জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে কাল নিউইয়র্কে রওনা হবেন প্রধানমন্ত্রী" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট দিনের সফরে আগামীকাল শুক্রবার নিউ ইয়র্কে যাত্রা করবেন। চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ এবার জাতিসংঘে ত্বরান্বিত বৈশ্বিক প্রচষ্টা চালাবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং বিভিন্ন ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে যোগদান বিষয়ে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর সাধারণ পরিষদের দুটি অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো এখনো প্রাসঙ্গিক। তবে এবার নতুন কোনো প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী।"।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি দিল্লিতে শেখ হাসিনার সম্প্রতি জন্মদিন পালনের নয়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তার জন্মদিন পালনের সময় শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং সাত বছরের পুরোনো (শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে) ভিডিওকে সম্প্রতি তার জন্মদিন পালনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Old VideoSheikh Hasina
    Read Full Article
    Claim :   দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালিত।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!