বাসে আগুন দেওয়ায় হাতেনাতে আটককৃত দুই যুবককে যুবদল কর্মী দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, মিরপুরে রাজধানী পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা কেউ যুবদলের কর্মী নন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় হাতেনাতে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ নভেম্বর 'Mehedi Hasan Taposh' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, "মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই যুবদলের কর্মী।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভাইরাল ফটোকার্ডে উল্লিখিত তথ্য অনুযায়ী, আটককৃত ব্যক্তিটি যুবদলের কর্মী নয়।
ভাইরাল ফটোকার্ডে যুক্ত ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই” শিরোনামে ‘ঢাকা পোস্ট’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রকাশিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে ‘ঢাকা পোস্ট’ অনলাইনের ফেসবুকে পেইজে “মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই” শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৬ নভেম্বর প্রকাশিত ফটোকার্ডের সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ফটোকার্ডটির মিল পাওয়া যায়। যেখানে অরিজিনাল ফটোকার্ডে ‘যুবদল কর্মী’ শব্দগুলো উল্লেখ্য নেই। পোস্টটি দেখুন--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে করে “মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২” শিরোনামে ‘ইত্তেফাক’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রকাশিত ছবির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য প্রতিবেদনগুলোতে আটককৃতদের পরিচয় সম্পর্কে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেফতারকৃতরা যুবদল কর্মী নন। অনলাইন সংবাদমাধ্যম ঢাকাপোস্টের ফটোকার্ড সম্পাদনা করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে যুবদলের কর্মী বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




