Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ার এই...
ফেক নিউজ

পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ার এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালের অক্টোবর মাসে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে যায়।

By -  Ummay Ammara Eva
Published -  5 Sept 2026 5:04 PM IST
  • পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ার এই ভিডিওটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনসহ একটি ফেরি ডুবে যাওয়ার সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩১ আগস্ট 'Md Sohel Rana' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ফেরি আংশিক তলিয়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "যাত্রী সহ ফেরি ডুবে যাচ্ছে পাটোয়ারী ঘাটের"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটির দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য ভিডিওটি কোনো সাম্প্রতিক ধারণকৃত ভিডিও নয়। আজ থেকে প্রায় ৫ বছর আগে ২০২১ সালের ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ‘শাহ আমানত’ নামের একটি রো রো ফেরি যানবাহনসহ কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে যায়। আলোচ্য ভিডিওটি ওইসময়ে ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজের বাংলা ভাষার ভার্সন বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ অক্টোবর "পাটুরিয়ায় ১৭টি ট্রাক নিয়ে পদ্মায় ফেরি ডুবে যাওয়ার ভিডিও | BBC Bangla" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশানে বলা হয়, "মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে গেছে। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আমানত শাহ নামের এই ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছিল। ফেরিতে থাকা গাড়িগুলো পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।" ইউটিউব ভিডিওটি দেখুন--



    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইটে ২০২১ সালের ২৭ অক্টোবর "পদ্মা: পাটুরিয়ায় যাত্রীবাহী ফেরি কাত হয়ে ১৭টি ট্রাক পদ্মায় পড়ে গেছে" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে গেছে। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আমানত শাহ নামের এই ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছিল। ফেরিতে থাকা গাড়িগুলো পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, ''সকাল আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরিটি পাটুরিয়া ঘাটে আসে। এখানে পাঁচ নম্বর ঘাটে লাগানোর পর হঠাৎ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকগুলো তখন নদীতে পড়ে যায়।'' এই ফেরিতে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ছিল বলে তিনি জানান।"। স্ক্রিনশট দেখুন--


    এছাড়াও, দৈনিক পত্রিকা যুগান্তর ও ইত্তেফাকের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও আলোচ্য ঘটনার ব্যাপারে অভিন্ন তথ্য জানা যায়।

    অর্থাৎ, আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২১ সালের ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে শাহ আমানত নামের একটি ফেরি যানবাহনসহ কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে যায়। আলোচ্য ভিডিওটি ওইসময়ে ধারণ করা হয়।

    সুতরাং ২০২১ সালের ফেরি ডুবির ঘটনার ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    Old Video
    Read Full Article
    Claim :   যাত্রী সহ ফেরি ডুবে যাচ্ছে পাটোয়ারী ঘাটে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!