Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. শেখ হাসিনার গাড়ি থেকে নামার এই...
ফেক নিউজ

শেখ হাসিনার গাড়ি থেকে নামার এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  19 Sept 2026 11:20 PM IST
  • শেখ হাসিনার গাড়ি থেকে নামার এই ভিডিওটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দেশে আসার জন্য প্রস্তুত হচ্ছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩০ আগস্ট 'Mohammed Saifur Rahman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "দেশে আসার প্রস্তুতি নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৪ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম 'ANINewsIndia' এর ইউটিউব চ্যানেলে ভিন্ন দিক থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "Modi 3.0: Bangladesh Prime Minister Sheikh Hasina arrives at the Rashtrapati Bhavan (মোদী ৩.০: রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -অনুদিত)"। স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে আরেকটি ভারতীয় গণমাধ্যম 'ThePrint' এর ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ৯ জুন আপলোডকৃত ভিন্ন দিক থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "Bangladesh PM Sheikh Hasina arrives for Modi's swearing-in ceremony at Rashtrapati Bhavan (রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।)" শিরোনামের ওই ভিডিওটিতে শেখ হাসিনাকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। আলোচ্য ভিডিওটির। ইউটিউব ভিডিওটি দেখুন--


    এছাড়াও, ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের ইনস্টাগ্রাম পোস্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

    পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে ২০২৪ সালের ৯ জুন "PM attends Modi's swearing-in ceremony in New Delhi (নয়াদিল্লিতে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয় বিদেশি নেতা হিসেবে যোগ দেন।--ইংরেজি থেকে অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি শেখ হাসিনার সম্প্রতি প্রকাশ্যে আসার নয় বরং ২০২৪ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং শেখ হাসিনার দুই বছরের পুরোনো ভিডিওকে সম্প্রতি তার প্রকাশ্যে আসার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Sheikh HasinaOld Video
    Read Full Article
    Claim :   দেশে আসার প্রস্তুতি নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!