Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী...
ফেক নিউজ

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বলে প্রচারিত ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বহনকে কেন্দ্র করে সংঘটিত যাত্রী হয়রানির আলোচ্য ভিডিওটি ২০২৫ সালের জানুয়ারি মাসে ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  15 Oct 2026 11:39 AM IST
  • হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বলে প্রচারিত ভিডিওটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, হযরত শাহজালাল বিমানবন্দরে এক প্রবাসীকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে বিমানবন্দরের কর্মকর্তা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৫ অক্টোবর 'Sangbad Express' নামে একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "প্রবাসীর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্মকর্তা, অতঃপর যা ঘটল"। স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বহনকে কেন্দ্র করে যাত্রীর সাথে টার্কিশ এয়ারলাইন্সের স্টাফদের হয়রানিমূলক আচরণের আলোচ্য ভিডিওটি ২০২৫ সালের ১৩ জানুয়ারি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে 'The Prime News' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি "বিমানবন্দরে আবারো যাত্রী হয়রানি | Dhaka Airport | Passenger harassment | The Prime News" শিরোনামে আপলোড করা একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে প্রবাস খবর নামে আরেকটি ইউটিউব চ্যানেলেও আলোচ্য ভিডিওটির মত ভিডিও খুঁজে পাওয়া যায়।

    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে ২০২৫ সালের ১৯ জানুয়ারি "শাহজালালে আবারও যাত্রী হয়রানি, ব্যাখ্যা দিলো বেবিচক" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত দৃশ্যের কয়েকটি স্থিরচিত্র দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে। লন্ডনগামী এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একজনকে মারপিট করার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেন গায়ে তুললেন বলে ভুক্তভোগীকে চিৎকার করতে দেখা যায় ভিডিওতে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনগামী ওই পরিবারের সদস্যরা টার্কিশ এয়ারলাইন্সে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তারা “ই” রো-তে চেকিংয়ের জন্য আসেন।

    সেখানে সবজি ভর্তি ব্যাগে অতিরিক্ত ওজন বহনে জন্য নিষেধ করেন এয়ারলাইন্সের স্টাফরা। এ সময় উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে। লন্ডনগামী ওই পরিবারের এক সদস্যকে টেনে-হিঁচড়ে এয়ারলাইন্স স্টাফরা এভসেক সদস্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। পরে অন্য পরিবারের সদস্যরা তাকে রক্ষা করেন।

    এদিকে এ বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত ভিডিওর ঘটনাটি গত ১৩ জানুয়ারির। “গ” পালার “BB-09”-এর “Turkish Airlines (TK 713, DAC-IST)”-এর স্টাফ শামস্ উদ্দীন (AVSEC ID: 200034300624685) ও ওই ফ্লাইটের একজন যাত্রীর মধ্যে এই ঘটনা ঘটে।"। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইট এবং বাংলা ট্রিবিউনের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য ভিডিওটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত সাম্প্রতিক কোনো ঘটনার নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বহনকে কেন্দ্র করে যাত্রীকে হয়রানি করার আলোচ্য ভিডিওটি ২০২৫ সালের ১৩ জানুয়ারি ধারণ করা হয়।

    সুতরাং, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Old Video
    Read Full Article
    Claim :   প্রবাসীর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্মকর্তা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!