BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ক্রিকেটার মাশরাফির মেট্রোরেলে...
ফেক নিউজ

ক্রিকেটার মাশরাফির মেট্রোরেলে ভ্রমণের এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার মেট্রোরেলে ভ্রমণের এই ভিডিওটি ২০২৩ সালের এপ্রিলে ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  12 April 2026 1:06 PM IST
  • ক্রিকেটার মাশরাফির মেট্রোরেলে ভ্রমণের এই ভিডিওটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি অনেকদিন পরে জনসম্মুখে এসেছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৭ এপ্রিল 'মোঃ রামিম রেজা আকাশ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "অনেকদিন পরে জনসম্মুখে প্রিয় ক্যাপ্টেন, প্রিয় লিডার মাশরাফি বিন মর্তুজা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার মেট্রোরেলে ভ্রমণের এই ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'MASHBOOK' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৬ এপ্রিল "প্রথমবার মেট্রোরেল ভ্রমণে মাশরাফী" শিরোনামে আপলোড করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে 'Sopnil Shikdar Neel' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার মেট্রোরেলে ভ্রমণের এই ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।

    সুতরাং মাশরাফি বিন মর্তুজার পুরনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    MashrafeOld Video
    Read Full Article
    Claim :   জনসম্মুখে প্রিয় ক্যাপ্টেন, প্রিয় লিডার মাশরাফি বিন মর্তুজা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!