BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ব্যারিস্টার সুমনের কথা বলার এই...
ফেক নিউজ

ব্যারিস্টার সুমনের কথা বলার এই ভিডিওটি ২ বছরের পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কথা বলার এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  29 May 2026 8:50 PM IST
  • ব্যারিস্টার সুমনের কথা বলার এই ভিডিওটি ২ বছরের পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ৫৬৭ দিন কারাগারে থাকার পরে জামিনে কারামুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১১ মে 'Shipon Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আলহামদুলিল্লাহ। দীর্ঘ ৫৬৭ দিন ওর জামিনে কারামুক্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের জরুরী লাইভ ভিডিও।" ভিডিওটিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে বলতে শোনা যায়, "আমি বিশ্বাস করি আমার তো এদের প্রতি ভালোবাসা। আমি তো এদের কাউকে টাকা দিয়ে আনি নাই, জোর করে আনি নাই। এই মানুষগুলা ভালোবেসে আমার কাছে এসেছে...।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য দাবিটিও সঠিক নয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কথা বলার এই ভিডিওটি ধারণ করা হয়।

    ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের বুম দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে "নির্বাচন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন | DBC NEWS" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ৩ মিনিট ১৫ সেকেন্ড থেকে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, "আমি বিশ্বাস করি আমার তো এদের প্রতি ভালোবাসা। আমি তো এদের কাউকে টাকা দিয়ে আনি নাই, জোর করে আনি নাই। এই মানুষগুলা ভালোবেসে আমার কাছে এসেছে...।" ইউটিউব ভিডিওটি দেখুন--



    অর্থাৎ, আলোচ্য দাবিটি সঠিক নয়। ব্যারিস্টার সায়েদুল হক সুমনের এই ভিডিওটি সাম্প্রতিক বা তার জামিনের পরের নয় বরং ২০২৩ সালের ডিসেম্বর মাসে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে তার বক্তব্য দেওয়ার এই ভিডিওটি ধারণ করা হয়।

    এছাড়া, ব্যারিস্টার সুমনের কারামুক্তির কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

    সুতরাং ২ বছর আগের ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বক্তব্য দেওয়ার ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   দীর্ঘ ৫৬৭ দিন ওর জামিনে কারামুক্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের জরুরী লাইভ ভিডিও।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!