BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ট্রাফিক পুলিশ সদস্যের আহত হওয়ার এই...
ফেক নিউজ

ট্রাফিক পুলিশ সদস্যের আহত হওয়ার এই ভিডিওটি বাস্তব ঘটনা নয়

বুম বাংলাদেশ দেখেছে, ট্রাফিক পুলিশ সদস্যের আহত হয়ে সাহায্যের আবেদন করার এই ভিডিওটি বাস্তব ঘটনা নয় বরং বিনোদনের উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva
Published -  30 Jun 2026 6:40 PM IST
  • ট্রাফিক পুলিশ সদস্যের আহত হওয়ার এই ভিডিওটি বাস্তব ঘটনা নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দুর্ঘটনায় আহত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্য সাহায্যের জন্য পথচারীদের কাছে আকুতি জানাচ্ছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৭ জুন 'NEWS 21 BANGLA TV' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বি-প-দে-র মুখে ট্রাফিক পুলিশ, বাঁ-চা-র জন্য পথচারীদের কাছে আকুতি।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বানোয়াট। ট্রাফিক পুলিশ সদস্যের আহত হয়ে সাহায্যের আবেদন করার এই ভিডিওটি বাস্তব ঘটনার নয় বরং কনটেন্ট ক্রিয়েটরদের অভিনয়ের মাধ্যমে শিক্ষা ও বিনোদনের উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'TeAm RAMS' নামে একটি ফেসবুক একাউন্টে গত ২৬ জুন পোস্ট করা আলোচ্য ভিডিওটির বড় ভার্সনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে আলোচ্য ব্যক্তিসহ বেশ কয়েকজনকে একটি স্ক্রিপ্টের উপরে অভিনয় করতে দেখা যায়। চ্যানেলটি মূলত বিনোদনমূলক ভিডিও তৈরি করে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "টাফিক পুলিশের জীবন #police #traffic"। ফেসবুক পোস্টটি দেখুন--



    পরবর্তীতে ওই ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচ্য ভিডিওতে ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করা ব্যক্তিকেই অন্য একাধিক ভিডিওতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন--


    এছাড়াও, আলোচ্য ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের অভিনয় করা আরো কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে। এছাড়াও, আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে RAMS TEAM-এর সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। পেজের এডমিন মুন্না আহমেদ জানান, ভিডিওটি স্ক্রিপ্টেড। মূলত, শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছিলো এবং পুলিশের চরিত্রে অভিনয় করা ব্যক্তির নাম আরিফুল রহমান।

    অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিনোদনের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও শেয়ার করে দুর্ঘটনায় আহত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্য সাহায্যের জন্য পথচারীদের কাছে আকুতি জানাচ্ছেন বলে দাবি করে প্রচার করা হচ্ছে।

    সুতরাং স্ক্রিপ্টেড ভিডিও শেয়ার করে সেটিকে দুর্ঘটনায় আহত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যের সাহায্য চাওয়ার বাস্তব ঘটনার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False News
    Read Full Article
    Claim :   বিপদের মুখে ট্রাফিক পুলিশ, বাঁচার জন্য পথচারীদের কাছে আকুতি।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!