BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ড্রোন দিয়ে দর্শনার্থীদের ভয় দেখানোর...
ফেক নিউজ

ড্রোন দিয়ে দর্শনার্থীদের ভয় দেখানোর এই ভিডিওটি ফিলিস্তিনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ড্রোন দিয়ে কবরস্থানে আসা দর্শনার্থীদের ভয় দেখানোর এই ভিডিওটি লেবাননের কেফার কিলা শহরে ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  31 March 2026 6:49 PM IST
  • ড্রোন দিয়ে দর্শনার্থীদের ভয় দেখানোর এই ভিডিওটি ফিলিস্তিনের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ফিলিস্তিনিদেরকে কবরস্থানে ড্রোন উড়িয়ে ভয় দেখাচ্ছে ইসরাইল। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ৫ ফেব্রুয়ারি দৈনিক পত্রিকা মানবজমিনের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ক'ব'রস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভ'য় দেখাচ্ছে ই'স'রাইল"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ফিলিস্তিনে নয় বরং দক্ষিণ লেবাননের শহর কেফার কিলাতে ধারণ করা হয়েছে। শহরটির বাসিন্দারা তাঁদের স্থানীয় কবরস্থান দর্শনে গেলে তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে ড্রোন উড়ানো হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বলা হয়, "A suspected Israeli drone was seen harassing mourners visiting their loved ones at a cemetery in Kfar Kila in southern Lebanon, flying just a few feet above the heads. (দক্ষিণ লেবাননের কেফার কিলায় একটি কবরস্থানে প্রিয়জনদের দেখতে আসা শোকাহতদের হয়রানি করতে দেখা গেছে একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোনকে, যা তাদের মাথার মাত্র কয়েক ফুট উপর দিয়ে উড়ছিল।)"। ফেসবুক পোস্টটি দেখুন--



    আরো সার্চ করে তুরস্ক থেকে পরিচালিত গণমাধ্যম Yenisafak.com-এ গত ৫ ফেব্রুয়ারি "Drones israéliens: harcèlement de civils au Liban (ইসরায়েলি ড্রোন: লেবাননে বেসামরিক নাগরিকদের হয়রানি-গুগলের সাহায্যে অনূদিত)" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে বলা হয়, "লেবাননের বেসামরিক এলাকাগুলোর ওপর দিয়ে ইসরায়েলি ড্রোন নিয়মিত উড়ে বেড়ায়, যা এক ক্রমাগত ভয়ের পরিবেশ সৃষ্টি করে। এই ড্রোনগুলোকে আবাসিক এলাকা, রাস্তা এবং এমনকি কবরস্থানের ওপর দিয়েও উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। পরিবারগুলো দাবি করেছে যে, ইসরায়েলের হাতে নিহত প্রিয়জনদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা হয়রানির শিকার হয়েছে। এই আকাশপথে উড্ডয়নকে বেসামরিক জনগণের ওপর চাপিয়ে দেওয়া এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবে নিন্দা করা হয়। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের জন্য আহ্বান বাড়ছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত। (গুগলের সাহায্যে অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। দক্ষিণ লেবাননের শহর কেফার কিলাতে শহরটির বাসিন্দারা তাঁদের স্থানীয় কবরস্থান দর্শনে গেলে তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে ড্রোন উড়ানো হয়। আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়।

    সুতরাং লেবাননের কবরস্থানে দর্শনার্থীদের ড্রোন উড়িয়ে ভয় দেখানোর ভিডিওকে বিভ্রান্তিকরভাবে ফিলিস্তিনের বলে প্রচার করা হচ্ছে।

    Tags

    PalestineLebanonIsraelWar
    Read Full Article
    Claim :   কবরস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভয় দেখাচ্ছে ইসরাইল।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!