Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বন্যার পানিতে লাশ ভেসে আসার এই...
ফেক নিউজ

বন্যার পানিতে লাশ ভেসে আসার এই ভিডিওটি পুরনো

বুম বাংলাদেশ দেখেছে, বন্যার পানিতে লাশ ভেসে আসার এই ভিডিওটি সাম্প্রতিক চট্টগ্রামে সংঘটিত বন্যার নয় বরং ২ বছর আগে ফেনীতে ঘটা বন্যার সময়ে এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  26 July 2026 12:50 PM IST
  • বন্যার পানিতে লাশ ভেসে আসার এই ভিডিওটি পুরনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে কলা গাছের ভেলায় করে একটি লাশ ভেসে আসার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১২ জুলাই 'প্রিয় চাঁদপুর - Priyo Chandpur' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বন্যায় দা ফন হয়নি, কলাগাছের ভেলায় ভাসছে ম রদে হ দক্ষিণচট্টগ্রাম #বন্যা #বাংলাদেশ #BreakingNews #trendingvideo"। স্ক্রিনশট দেখুন--

    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক বন্যায় কবলিত এলাকার কোনো ঘটনায় ধারণকৃত নয় বরং ২০২৪ সালের ফেনীতে সংঘটিত বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৪ সালের ২৫ আগস্ট 'BitiK BaaZ' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির বড় ভার্সনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ভয়াবহ বন্যায় খেয়াল রাখুন"। ভিডিওটির শুরুতেই আলোচ্য দৃশ্যটির মত একটি দৃশ্য দেখিয়ে বলতে শোনা যায়, "মৃত লাশ পানিতে ভাসতেছে। একটু যে কবর দেবে সেই মাটিটাও পাওয়া যাচ্ছে না।... সদর অঞ্চলের অল্প কিছু জায়গা বাদে পুরো ফেনীকেই পানির নিচে বলা যায়।"। ফেসবুক পোস্টটি দেখুন--



    এবারে, আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং 'BitiK BaaZ' পেজের একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--


    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় ধারণ করা হয়নি। ২০২৪ সালের আগস্ট মাসে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীতে সৃষ্ট ভয়াবহ বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং ২০২৪ সালের বন্যার সময়ে লাশ ভেসে আসার ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক ঘটনার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Tags

    Old VideoFlood
    Read Full Article
    Claim :   দক্ষিণ চট্টগ্রামে বন্যায় দাফন হয়নি, কলাগাছের ভেলায় ভাসছে মরদেহ।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!